দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:১০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৯

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে অরবিন্দ কেজরিওয়ালই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে অতিশীর নাম প্রস্তাব করেছেন। বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র দেবেন কেজরিওয়াল। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সূত্রের খবর, বিধায়কদের বৈঠকে কেজরিওয়ালকেই পরবর্তী মুখ্যমন্ত্রী নির্বাচন করার প্রস্তাব দেন দলের নেতা দিলীপ পান্ডে। কেজরিওয়াল অতিশীর নাম প্রস্তাব করলে সবাই এটি গ্রহণ করেন। বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগ সামলাচ্ছেন অতিশী।

অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র ৪৩ বছরের আতিশি মন্ত্রী হন আবগারি (মদ) মামলায় উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার হওয়ার পর। তারপর রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও কেজরিওয়ালকেও গ্রেফতার করা হয়। এ সময় আতিশি ও অন্য মন্ত্রীরা সরকারি কাজ চালিয়ে গেছেন।

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় নভেম্বর মাসে মহারাষ্ট্রের সঙ্গে দিল্লি বিধানসভার ভোট করানোরও দাবি জানাবেন কেজরিওয়াল। তা মানা হোক না হোক, মুখ্যমন্ত্রী হিসেবে আতিশী কাজ করতে পারবেন আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। বিধানসভার মেয়াদ শেষ হবে তখনই।

দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি কেজরিওয়াল। তিনিই দেশের প্রথম মুখ্যমন্ত্রী, যিনি গ্রেফতার হওয়ার পরেও মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন তিনি। রবিবার দুপুরে দলীয় এক সম্মেলনে জানান, দু’দিন পরেই মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দেবেন তিনি। পুনরায় ভোটে না জেতা পর্যন্ত মুখ্যমন্ত্রীর পদে তিনি আর ফিরবেন না বলে সাফ জানিয়ে দেন।

তার পর থেকেই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী পদে কেজরিওয়ালের উত্তরাধিকারী হিসাবে পাঁচ জন আপ বিধায়কের নাম নিয়ে আলোচনা হয়েছিল। এই পাঁচ বিধায়ক হলেন অতিশী মারলেনা, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গহলৌত, গোপাল রাই এবং ইমরান হুসেন। এই পাঁচ বিধায়ক ছাড়াও আলোচনায় ছিলেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা।

দিল্লি বিধানসভার মোট আসন ৭০। গত দুই ভোটেই আপ দুই–তৃতীয়াংশ আসন জিতেছিল; যদিও লোকসভার ৭ আসনই দখল করেছিল বিজেপি। গত লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে আসন–সমঝোতা করেছিল এএপি। কিন্তু লাভ হয়নি। এবার বিধানসভা ভোটে কী হবে, সেই জল্পনা শুরু হয়েছে।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত কেজরিওয়ালকে শুক্রবার জামিন দেয় সুপ্রিম কোর্ট। তবে জামিন দেওয়ার সময় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, জেল থেকে বেরোনোর পর কেজরিওয়াল কোনও ফাইলে সই করতে পারবেন না। নিজের দফতরেও যেতে পারবেন না। এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোনও মন্তব্যও করতে পারবেন না।

উল্লেখ্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশীই দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম