জম্মু ও কাশ্মীরে শেষ দফার বিধানসভা ভোট চলছে

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৪, ১১:৫৭আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:৫৭

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনে  তৃতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত প্রায় ১১. ৬ শতাংশ ভোট পড়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

জম্মু ও কাশ্মীরের মোট ৯০ টি আসনের মধ্যে শেষ দফায় ৪০টি আসনে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ২৪টি আসন জম্মু অংশে এবং বাকি ১৬টি অংশ কাশ্মীর অংশে পড়েছে।

তৃতীয় দফার ভোটে মোট প্রার্থী রয়েছেন ৪১৫ জন। পাঁচ হাজারেরও বেশি ভোটগ্রহণ কেন্দ্র কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ চলছে। তৃতীয় দফায় মোট ভোটার প্রায় ৩৯ লাখ।

এবার জম্মু ও কাশ্মীরে বিজেপি, মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টি-পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

প্রায় এক দশক পরে জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হচ্ছে। শেষ ভোট হয়েছিল ২০১৪ সালে। সংবিধানের অনুচ্ছেদ ৩৭০ বিলুপ্ত করার পর এই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে। ২০১৪ সালে স্থানীয় পিডিপি দলের সঙ্গে জোট সরকার গঠন করেছিল বিজেপি। কিন্তু আদর্শগত অমিলের কারণে জোট ভেঙে যাওয়ার পর ২০১৮ সাল থেকে জম্মু ও কাশ্মীর প্রেসিডেন্ট শাসনের অধীনে আসে।   

২০২৪ সালে তিন দফায় বিধানসভা ভোট জম্মু ও কাশ্মীরে। প্রথম দফার ভোট হয়েছিল ১৮ সেপ্টেম্বর। ভোট পড়েছিল প্রায় ৬১ শতাংশ। ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় দফার নির্বাচনে প্রায় ৫৭.৩ শতাংশ ভোট পড়েছিল।

৮ অক্টোবর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম