আরও ২ বাংলাদেশিকে গ্রেফতারের দাবি পশ্চিমবঙ্গ পুলিশের

রক্তিম দাশ, কলকাতা
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪

ভারতের পশ্চিমবঙ্গে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশের দাবি, গ্রেফতার দুজন বাংলাদেশি। তারা হলেন, কেরামত মাল ও সালাম বেদ।

পুলিশ সূত্রে জানা গেছে, সাগরপাড়া থানার চর কাকমারি এলাকায় নাকা তল্লাশি চালানোর সময় দুজন ব্যক্তিকে সন্দেহ হয় পুলিশের। তারপরেই সাগরপাড়া থানার পুলিশ তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে। কোনও সদুত্তর না দিতে পারায়, পুলিশের সন্দেহ বেড়ে যায়। 

পুলিশ জানিয়েছে, পরে তাদের জিজ্ঞেস করা হয়। তারা কী করতে ভারতে এসেছিল, আজ কোথায় যাচ্ছিল এসব বিষয়েও জানতে চাওয়া হয়।

তারপর তারা বলেন, গত কয়েক মাস আগেই তারা আসামের সীমান্তবর্তী বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। তারপর রবিবার তাদের বাংলাদেশের যাওয়ার অর্থাৎ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল সাগরপাড়া থানার চর কাকমারি বর্ডার দিয়ে।

তারপরই তাদের দুজনকে গ্রেফতার করে সাগরপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দুজনের নামে অনুপ্রবেশের মামলা রেজিস্টার করবহরমপুর জেলা জজ আদালতে পাঠানো হয়।  

/ইউএস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের