দিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প, প্রবল কম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৪.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩৬ মিনিটে মিনিটে দিল্লি ও তার আশেপাশের এলাকায় প্রবল ভূকম্পন অনুভূত হয়েছে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এক আপডেটে জানিয়েছে যে, উত্তর ভারতের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও, দিল্লিই ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। তবে এর গভীরতা ছিল মাত্র ৫ কিলোমিটার। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দিল্লির ধৌলাকুয়ানের দুর্গাবাই দেশমুখ কলেজ অফ স্পেশাল এডুকেশনের নিকটবর্তী এলাকা।

ওই অঞ্চলে একটি হ্রদ রয়েছে এবং প্রতি দুই থেকে তিন বছর অন্তর ছোটখাটো ভূমিকম্প হয়ে থাকে। ২০১৫ সালে সেখানে ৩.৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল বলে তিনি জানান।

তিনি আরও বলেন, ভূমিকম্প আঘাত হানার সময় তীব্র শব্দও শোনা গিয়েছিল।

স্থানীয়দের দাবি, গত ২৫ বছরে দিল্লিতে এ ধরনের কম্পন অনুভূত হয়নি। ভূমিকম্পের ফলে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন দিল্লির বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দিল্লি ছাড়াও ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের আগ্রা, হরিয়ানাসহ বিভিন্ন জায়গায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লি ও আশেপাশের এলাকার বাসিন্দাদের ‘শান্ত থাকার’ এবং নিরাপত্তা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, 'দিল্লি ও আশেপাশের এলাকায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবাইকে শান্ত থাকার এবং সতর্কতা অবলম্বনের অনুরোধ করছি। সম্ভাব্য আফটারশকের জন্য সতর্ক থাকুন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।'

দিল্লির ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী আতিশি এক্সে লিখেছেন, ‘দিল্লিতে শক্তিশালী ভূ-কম্পন অনুভূত হয়েছে। সবাই সুস্থ-সালামত থাকুক, এই প্রার্থনা করি।’

দিল্লি উচ্চ ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত, যা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের মানচিত্র অনুযায়ী অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত। গত ২৩ জানুয়ারি, চীনের জিনজিয়াং-এ ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দিল্লিতে  শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। এর দুই সপ্তাহ আগে, ১১ জানুয়ারি, আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প হওয়ার পরও দিল্লি ও আশেপাশের এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়েছিল।

/এস/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম