ভারতের সুন্দরবনে ১২ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৪ এপ্রিল ২০২৫, ২০:৫২আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২০:৫২

বাংলাদেশ থেকে আসা ১২ জন অনুপ্রবেশকারী গ্রেফতার হয়েছে ভারতের সুন্দরবনে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, নদী-খাড়িপথ দিয়ে ওই ১২ জন বাংলাদেশি জঙ্গল পেরিয়ে রাজ্যে ঢুকেছিল। ওই দলে বেশ কয়েকজন মহিলাও আছে বলে সূত্র জানায়।

বাঘমারা জঙ্গল দিয়ে ঢুকে ওই ১২ জন লোকালয়ে যাওয়ার চেষ্টা করছিল। শনিবার গভীর রাতে তাদের ওই জঙ্গল লাগোয়া এলাকায় বিক্ষিপ্তভাবে ঘুরতে দেখে সন্দেহ হয় টহল পুলিশকর্মীদের। তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। ভারতের কোনও পরিচয়পত্রও তারা দেখাতে পারেনি।

অধিকতর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের বাসিন্দা বলে জানায়। তারা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে। এরপরেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেফতার করে। তবে আটক বাংলাদেশিদের পরিচয় জানা যায়নি।

/এমএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম