ভারতে হঠাৎ বন্যা ও ভূমিধসে দুই দিনে ৩০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুন ২০২৫, ১২:০৬আপডেট : ০১ জুন ২০২৫, ১২:০৬

উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে হঠাৎ বন্যা ও ভূমিধসে গত দুই দিনে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) ভূমিধস ও আকস্মিক বন্যায় আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর ও মিজোরামে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই রাজ্যগুলোতে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপক প্রভাবও পড়েছে। শুধু আসামের ১২টি জেলায় অন্তত ৬০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

অরুণাচল প্রদেশের ইস্ট কামেং জেলায় ভূমিধসে রাস্তা থেকে গাড়ি ছিটকে পড়ে একই পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।

আসামে গত ২৪ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সবকটি মৃত্যুই কামরূপ মেট্রোপলিটন জেলা থেকে রিপোর্ট হয়েছে। এই দুর্যোগে ছয়টি জেলায় বন্যা দেখা দিয়েছে।

শহর উন্নয়নমন্ত্রী জয়ন্ত মল্ল শুক্রবার জানিয়েছেন, গুয়াহাটি শহরের উপকণ্ঠের বোঁদা এলাকায় ভূমিধসে তিনজন নারী নিহত হয়েছেন।

গুয়াহাটিতে একদিনে সর্বোচ্চ বৃষ্টির ৬৭ বছরের রেকর্ড ভেঙে গেছে। শহরে ১১১ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ব্রহ্মপুত্রসহ উত্তর-পূর্ব ভারতের অনেক নদীর পানি বেড়ে গেছে।

আবহাওয়া দফতর আসামের কিছু অংশের জন্য রেড ও অরেঞ্জ সতর্কতা এবং উত্তর-পূর্ব ভারতের বাকি অংশের জন্য অরেঞ্জ ও ইয়েলো সতর্কতা জারি করেছে।

গত রাতের একটি ভয়াবহ দুর্ঘটনায় অরুণাচল প্রদেশে ভূমিধসে একটি ব্রেজা গাড়ি খাদে পড়ে সাতজন প্রাণ হারান। ওই গাড়িতে দুইটি পরিবার ছিল। একটি সুমো গাড়িও ভূমিধস-আক্রান্ত সড়কের ধারে আটকা পড়েছিল। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকায় কর্তৃপক্ষ সড়কপথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

এছাড়া প্রদেশে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

/এস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি