ভারতের বিহারে খুঁজে পাওয়া যাচ্ছে না ৭৩ লাখ ভোটারকে!

রক্তিম দাশ, কলকাতা
২২ জুলাই ২০২৫, ১৬:০৫আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৬:০৫

সামনেই বিধানসভার ভোট। তার আগে বিহারে খোঁজ মিলছে না প্রায় ৭৩ লাখ ভোটারের। আর এই ভোটারদের খুঁজতে গিয়ে নাজেহাল নির্বাচন কমিশনও।

পয়লা আগস্ট একটি খসড়া তালিকা প্রকাশ করা হতে পারে। কিন্তু সেই তালিকায় সম্ভবত ঠাঁই পাবেন না বিহারের ৭৩ লাখ ভোটার। কোথায় গেল তারা? নাম কি বাদ দিয়ে দিল কমিশন? না। এই ৭৩ লাখ ভোটারের নাম নিজে থেকে বাদ দিতে মরিয়া হয়নি কমিশন। বরং এদের খোঁজ পাচ্ছে না তারা।

বিহারের ২৬১টি নগর স্থানীয় সংস্থার ৫ হাজার ৬৮৩টি ওয়ার্ডে এই বিষয়ে বিশেষ শিবিরও স্থাপন করা হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ১.৫৯ শতাংশ ভোটারকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ২.২ শতাংশকে স্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে এবং ৪.৫৩ শতাংশ ভোটারকে তাদের ঠিকানায় পাওয়া যায়নি।

এরইমধ্যে বিহারের মূল ১২টি রাজনৈতিক দলকে ২৯ লাখ ভোটারের একটি তালিকা পাঠিয়েছে কমিশন।

এই ২৯ লাখ ভোটার তাদের গণনা পত্র যার ভিত্তিতে পরিচয় যাচাইয়ের মাধ্যমে তাদের খসড়া তালিকার অন্তর্ভুক্ত করা হবে। তা এখনও জমা দেয়নি। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। তাই এই ভোটারদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর জেলা সভাপতি ও কর্মীদের মাধ্যমে দেখা করার আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি তারা এও বলেছে, এই কাজে দেড় লক্ষ বিএলএ বা বুথ লেভেল এজেন্টরাও তাদের সহায়তা করবে।

বাকি ৪৩ লাখ ৯৩ হাজার ভোটার নিয়ে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ৪৩ ভোটারের দেওয়া ভোট বাড়ির ঠিকানায় গিয়েও তাদের হদিশ পায়নি বুথ লেভেল অফিসাররা। তারা যে আদৌ কোথায় রয়েছে, সেই নিয়েও কোনও তথ্য মেলেনি। ফলত, সময়ের মধ্যে এই ভোটারদের খোঁজ না মিললে বাধ্য হয়েই তাদের নামও বাদ দিতে হবে।

/এস/
সম্পর্কিত
পাসপোর্ট সূচকে ৩ ধাপ এগিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
সিজেপির বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ১৬ মেট্রো স্টেশন
সর্বশেষ খবর
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
টি-টোয়েন্টি সিরিজ জিতে ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়ে তানজিদ 
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
১৯৭ জন নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদফতর, আবেদন শেষ ১২ আগস্ট
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
শূন্যতার দিকে, রেলগাড়ি
শূন্যতার দিকে, রেলগাড়ি
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু