কার্যক্রম স্বাভাবিক হলেও ইন্ডিগোকে ফ্লাইট কমানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮

ভারতের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোকে তাদের শীতকালীন সময়সূচি থেকে ১০ শতাংশ ফ্লাইট কমানোর নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রণালয়। এটি আগে ঘোষিত কাটছাঁটের দ্বিগুণ। নতুন নির্দেশে প্রতিদিন আরও ২০০টির বেশি ফ্লাইট বাতিল হতে পারে।

অবশ্য ইন্ডিগো দাবি করেছে, তাদের কার্যক্রম এখন স্বাভাবিক। গত সপ্তাহে পাইলটদের কর্ম তালিকা ব্যবস্থাপনায় ত্রুটির কারণে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়, যা হাজারো যাত্রীকে সমস্যায় ফেলে।

কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানান, পরিস্থিতি স্থিতিশীল করতে সংস্থার সব রুটের কার্যক্রম সীমিত করা প্রয়োজন। তবে তিনি নিশ্চিত করেন, এই কাটছাঁটের পরও ইন্ডিগো আগের মতোই সব গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে।

মন্ত্রণালয় মঙ্গলবার ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব করে জানতে চায়, সংকট মোকাবিলায় প্রতিষ্ঠানটি কী করছে এবং যাত্রী অভিযোগ কীভাবে সামলাচ্ছে। এক্সে দেওয়া ভিডিওবার্তায় এলবার্স বলেন, সংস্থার কার্যক্রম সম্পূর্ণ স্থিতিশীল।

ইন্ডিগো দৈনিক ২ হাজার দুইশোটির বেশি ফ্লাইট পরিচালনা করে এবং ভারতের অভ্যন্তরীণ বাজারের ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করে। বিশ্লেষকরা মনে করছেন, ফ্লাইটের দৈনিক ক্ষমতা ১০ শতাংশ কমানোতে সংস্থার পাশাপাশি ভারতের বিমান চলাচল সংকট আরও জটিল হতে পারে।

শেয়ারবাজারে ইন্ডিগোর শেয়ার ১ ডিসেম্বর থেকে ১৫ শতাংশ কমেছে। কারণ বিনিয়োগকারীরা অপারেশনাল ব্যয় ও ক্রু খরচ বৃদ্ধির প্রভাব সম্পর্কে আশঙ্কা করছেন। সংস্থাকে ভাড়া নিয়ন্ত্রণ, দ্রুত রিফান্ড এবং ক্ষতিগ্রস্ত যাত্রীদের লাগেজ দ্রুত সরবরাহের নির্দেশও দেওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম