পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ইভিএম বিভ্রাট

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২১

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিভিন্ন কেন্দ্রে ইভিএম ত্রুটির অভিযোগ পাওয়া গেছে। যান্ত্রিক গোলযোগের কারণে মুর্শিদাবাদ ও শিলিগুড়ির বেশ কয়েকটি বুথে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মুর্শিদাবাদের কান্দি বিধানসভার ১৩০ নম্বর বুথে ইভিএম-এ ত্রুটি দেখা দেয়। সকাল ৭টা ২৫ মিনিট বেজে গেলেও সেখানে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। একই জেলার শমসেরগঞ্জ বিধানসভা কেন্দ্রের ২১২ নম্বর বুথেও ইভিএম-এ ত্রুটির অভিযোগ উঠেছে। ফলে সেখানেও সময়মতো ভোট শুরু করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ শুরু

এদিকে, শিলিগুড়ি বিধানসভার ২৬/৩১ নম্বর বুথেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। মার্গারেট স্কুলের ওই বুথে ভোট দিতে ভোর থেকেই লাইনে দাঁড়িয়ে আছেন ভোটারেরা। তবে ইভিএম সমস্যার কারণে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু করা সম্ভব হয়নি। এই বিলম্বের কারণ সম্পর্কে নির্বাচন কমিশন এখন পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি বলে অভিযোগ উঠেছে।

/এএস/
সম্পর্কিত
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি হলেন কুশনার-উইটকফ
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন