আসামেও বড় ব্যবধানে এগিয়ে বিজেপি জোট

আন্তর্জাতিক ডেস্ক
০৪ মে ২০২৬, ১৩:৩৪আপডেট : ০৪ মে ২০২৬, ১৩:৩৭

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন জোট। সোমবার (৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গণনা শুরুর পর থেকেই রাজ্যজুড়ে গেরুয়া শিবিরের এই দাপট লক্ষ্য করা গেছে।

সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত ফলে ১২৬ আসনের আসাম বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বিজেপি জোট। সর্বশেষ হিসাব অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৯৮টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে, প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে ২৫টি আসনে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপির এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২১ সালের গত বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ৭৩টি আসন পেয়েছিল এবং হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবার সেই সাফল্যের ধারা বজায় রেখে এবং ব্যবধান আরও বাড়িয়ে ক্ষমতার মসনদে ফের গেরুয়া শিবিরই যে বসতে চলেছে, যার স্পষ্ট ইঙ্গিত মিলেছে প্রাথমিক ট্রেন্ডে ।

উল্লেখ্য এবারের নির্বাচনে বিজেপির এই দাপট রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। চূড়ান্ত ফলাফল ঘোষণার অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী।

/এএস/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি