ঈদের দিন ইসকন মন্দিরে গো-পূজা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু 

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ১৯:০৩আপডেট : ২৮ মে ২০২৬, ১৯:০৩

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঈদুল আজহার দিন নদীয়া জেলায় অবস্থিত মায়াপুরের ইসকন মন্দিরে গিয়ে ঐতিহ্যবাহী গো-পূজা সম্পন্ন করেছেন। সেখানে তিনি কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ‘গো-পূজা’ সম্পন্ন করেন এবং ইসকনের সাধুদের সঙ্গে মতবিনিময় করেন।

ঐতিহ্যবাহী সাদা ধুতি-কুর্তা পরিহিত শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার (২৮ মে)  বেলা সাড়ে ১১টার দিকে মন্দির চত্বরের ভেতরে অবস্থিত ইসকন গোশালায় খালি পায়ে হেঁটে যান। সেখানে তিনি একটি বিশেষ গো-সেবা কর্মসূচির অংশ হিসেবে প্রার্থনা বা পূজা নিবেদন করেন।

গোশালায় অবস্থানকালে তিনি গাভীগুলোকে ফল ও মিষ্টি খাওয়ান এবং একটি ‘যজ্ঞে’ অংশ নেন। পরবর্তীতে তিনি চন্দ্রোদয় মন্দিরে যান এবং সেখানে প্রার্থনা করার পাশাপাশি ইসকন পরিচালনা কমিটির সদস্য ও সাধুদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেন।

উল্লেখ্য নতুন রাজ্য প্রশাসন এবারের ঈদুল আজহা বা কোরবানি ঈদের উদযাপনে বেশ কিছু পরিবর্তন এনেছে। এর মধ্যে অন্যতম হলো এই উৎসব উপলক্ষে আগে যেখানে দুই দিনের সরকারি ছুটি থাকত, তা কমিয়ে এবার এক দিন করা হয়েছে। এছাড়া, কলকাতার রেড রোডে ঈদের নামাজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্থানান্তর করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে, পিটিআই

/এএস/
সম্পর্কিত
নেপালে ৯ মাস আগে নিখোঁজ পাঁচ পর্বতারোহীর মরদেহ উদ্ধার
যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড
‘তাইওয়ান কোনও দেশ নয়, চীনের অবিচ্ছেদ্য অংশ’
সর্বশেষ খবর
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
এক যুগ পর স্ত্রী হত্যা মামলায় খালাস পেলেন স্বামী
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
রাজধানীতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
সংসদের অধিবেশন ডেকেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
পল্লবীতে বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
সমুদ্রের ৫০০০ মিটার গভীর থেকে তেল-গ্যাস উত্তোলন শুরু চীনের
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এমপির গলায় রামদা ধরে বাড়িসহ সব সম্পত্তি লিখে নিলো কারা?
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
এনটিআরসিএ বাতিল হলে সরকার পতনের ডাক দেওয়া হবে: রাবি শিবির সভাপতি 
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো
ব্যাংক খাতে এস আলমের ফেরার পথ চিরতরে বন্ধ হলো