ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলে ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প শুরু হওয়ার পর দিল্লির লোকজন কয়েক মিনিট ধরে আতঙ্কে ছুটোছুটি করে। সতর্কতা হিসেবে দিল্লি রেল স্টেশনে সেবা কয়েক মিনিটের জন্য স্থগিত করা হয়।
দিল্লিতে বিকাল ৪টা ১ মিনিট থেকে ৪ টা ২মিনিট পর্যন্ত কম্পন অনুভুত হয়। এ সময় রাস্তায় চলমান সবগুলোকে ট্রেনকে থামিয়ে দেওয়া হয়। ২-৩ মিনিট পর সর্বোচ্চ গতিসীমা প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে নির্দিষ্ট স্টেশন অভিমুখে রওনা দেয়। বিকাল সাড়ে চারটার দিকে সবগুলো ট্রেন স্বাভাবিক গতিতে ছুটতে শুরু করে।
দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মানিশ সিসোদা টুইটে জানান, ভূমিকম্প!!! সত্যিই ভয় জাগানিয়া! দিল্লির সচিবালয়ের ৬ তলা থেকে দেখতে পাচ্ছি কিভাবে গাছ ও আসবাবপত্র দুলছে। আশা করি সব ঠিক আছে।
রবিবার বিকাল ৩টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি শুরু হয়ে কয়েক মিনিট ধরে চলে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের কাবুল থেকে ২৮২ কিলোমিটার উত্তর-পূর্বে এবং আশকাশাম থেকে ৩৯ কিলোমিটারজুড়ে। এতে পাকিস্তানে দুই জন নিহত ও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগানিস্তানে ক্ষয়-ক্ষতি ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।
/এএ/







