অসুস্থ হয়ে পড়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুলাই ২০২৬, ১৬:৩৫ আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৮:৪৮

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে চলমান আন্দোলনের অন্যতম মুখ ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে আন্দোলনস্থল থেকে সাময়িক বিরতি নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। খবর দ্য হিন্দু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, কয়েক দিন ধরে জ্বর ও তীব্র শরীরব্যথায় ভুগছেন। তা সত্ত্বেও ব্যথানাশক ওষুধ খেয়ে আন্দোলনে অংশ নিয়ে আসছিলেন। 

পোস্টে অভিজিৎ দীপকে সমর্থকদের উদ্দেশে আরও লেখেন, ‘আজ যন্তর মন্তরে আমাকে না দেখলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সুস্থ হওয়ার জন্য কয়েক ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।’ তবে সন্ধ্যার মধ্যে আবারও আন্দোলনস্থলে ফিরে আসবেন বলেও জানান তিনি।

গত ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচির পর আন্দোলন আরও জোরালো হয়। ওই কর্মসূচিতে বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে।

আলোচিত অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক ও সিজেপির নেতৃত্বে চলমান এ আন্দোলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, তিনি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) প্রশ্নফাঁস বিতর্কে দায় এড়াতে পারেন না।

কড়া নিরাপত্তা, পুলিশের পদক্ষেপ এবং সংসদের চলতি বর্ষাকালীন অধিবেশনে একাধিকবার বিঘ্ন সৃষ্টির পরও যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। এ দাবিতে বিরোধী দলগুলোরও সমর্থন রয়েছে।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বৈগাই এক্সপ্রেসের দাপট, সাড়ে ৫ ঘণ্টায় ৪৩০ কিমি পাড়ি!
‘অর্ণব’-এর তাণ্ডবে লন্ডভন্ড অন্ধ্রপ্রদেশ, প্রাণ গেলো ৫ জনের
‘কংগ্রেস কয়টি আসন জিতেছে?’ ইমোজি দিয়ে কটাক্ষ মোদির
সর্বশেষ খবর
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন