চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন নার্স

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ১৫:৫১আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১৫:৫১

৬৫ বছর বয়সী ডাক্তারের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া ভারতের রাজস্থানের এক নার্স, উল্টো ওই ডাক্তারের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন। কমলা ওরফে কমলেশ নামের ওই নার্স শুক্রবার বারমের আদালতে পেশ করার আগে একটি ভিডিও বার্তায় ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ জানান। ডাক্তারকে একজন ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে দাবি করে নার্স অভিযোগ করেন, ওই ডাক্তার তার হাসপাতালে আসা বেশ কয়েকজন নারী রোগীকেও নির্যাতন করেছেন।

ডাক্তারের ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার, তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে নার্সটিকে গ্রেফতার করার পর এই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। তাকে জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের পর পুলিশ তাকে আদালতে পেশ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। শুনানিতে হাজির হওয়ার আগেই নার্সটি ভিডিও বার্তাটি রেকর্ড করেন এবং ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

ডাক্তারকে ‘এক নম্বর ধর্ষক’ হিসেবে আখ্যা দিয়ে ওই নার্স দাবি করেন, ডাক্তার বছরের পর বছর ধরে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতন করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে, হাসপাতালে আসা বেশ কয়েকজন নারী রোগীকেও তিনি নির্যাতন করেছেন এবং অতীতে কিছু নারী পুলিশের কাছেও গিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত নার্সের মতে, অতীতে করা সেই অভিযোগগুলো বেশি দূর এগোয়নি কারণ ডাক্তার টাকা দিয়ে বিষয়গুলো ধামাচাপা দিতেন। তিনি আরও দাবি করেন, তার তোলা অভিযোগগুলোকে ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে চাঁদাবাজির এই সাজানো মামলা করা হয়েছে।

হাসপাতালের অন্য কর্মীদের দিকেও অভিযোগের আঙুল তুলে এই নার্স দাবি করেন, হাসপাতালের দুই কর্মী ওই ডাক্তারকে নারী সংগ্রহ করে দিতে সাহায্য করতেন।

তবে পুলিশ এই অভিযোগগুলোর কোনোটির সত্যতা নিশ্চিত করেনি এবং এগুলো যে প্রমাণিত হয়েছে, এমন কোনও অফিসিয়াল ইঙ্গিতও এখনও পাওয়া যায়নি।

মামলাটি শুরু হয় ওই ডাক্তারের করা একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত নার্স ২০১৬ সালের ডিসেম্বর থেকে ডাক্তারের ব্যক্তিগত হাসপাতালে প্রধানত রাতের শিফটে কাজ করছিলেন।

অভিযোগ অনুসারে, নার্সটি চা বানানোর অজুহাতে হাসপাতালের চার তলায় ডাক্তারের ব্যক্তিগত ঘরে ঢুকতেন। তেমনই একটি সফরের সময়, তিনি নাকি ডাক্তারের অজান্তেই তার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি নিজের ফোনে ট্রান্সফার করে নেন।

ডাক্তার অভিযোগ করেন, নার্সটি পরে টাকা না দিলে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার, তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর এবং এমনকি তাকে মেরে ফেলার হুমকি দেন।

নিজের ব্যক্তিগত সুনাম ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে ডাক্তার জানান, তিনি বেশ কয়েক বছর ধরে তাকে টাকা দিয়ে আসছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা সিজেপির
যন্তর মন্তর খালি করার উদ্যোগ মোদি সরকারের
সর্বশেষ খবর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বললেন সোনম ওয়াংচুক
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর যা বললেন সোনম ওয়াংচুক
এম জে আকবরের পর এই প্রথম বিতর্কের মুখে ভারতীয় মন্ত্রীর পদত্যাগ
এম জে আকবরের পর এই প্রথম বিতর্কের মুখে ভারতীয় মন্ত্রীর পদত্যাগ
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
সন্ধ্যায় মোমবাতি মিছিলের ডাক সিজেপির
বয়স বাড়লেই কেন মুখে লালচে ভাব বাড়ে? নিয়ন্ত্রণের উপায় কী
বয়স বাড়লেই কেন মুখে লালচে ভাব বাড়ে? নিয়ন্ত্রণের উপায় কী
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি