মোদি সরকারের যে প্রস্তাব ফিরিয়ে দেন আন্দোলনকারীরা

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুলাই ২০২৬, ১১:০৮আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১১:১১

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) যখন আন্দোলন করছিল তখন দেশটির সরকার তাদেরকে ভিন্ন প্রস্তাব দিলেও তারা সেটি গ্রহণ করেননি। তারা শিক্ষামন্ত্রীর অপসারণের দাবিতে অনড় থেকে আন্দোলন চালিয়ে গেছেন।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দিল্লি যখন বিক্ষোভে উত্তাল তখন ভারত সরকারের পক্ষ থেকে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষা মন্ত্রণালয় থেকে অন্য একটি মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। আলোচনায় অংশ নেওয়া কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের কাছে এই প্রস্তাব তুলে ধরেন।

গত ২০ জুলাই রাজধানীতে সংসদ অভিমুখে বিক্ষোভ চলাকালে পুলিশি অভিযানের মধ্যেই প্রথমবারের মতো জেপি নাড্ডার বাসভবনে সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন দুই কেন্দ্রীয় মন্ত্রী।

সূত্রগুলোর দাবি, অচলাবস্থা নিরসনে ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রণালয়ে স্থানান্তরের প্রস্তাব দিলেও সিজেপির আলোচক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা তা প্রত্যাখ্যান করেন।

সিজেপি প্রতিনিধিরা জানান, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া অন্য কোনও বিষয়ে সমঝোতা হবে না। সূত্রগুলোর দাবি, পদত্যাগের চেয়ে কম কিছুতে রাজি হলে আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

শনিবার বিকেলে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এরপরই সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত