দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক 
১৪ আগস্ট ২০২৬, ১৬:০১ আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ১৮:৫২

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন শুক্রবার (১৪ আগস্ট) ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে এক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ঘটনার পর আদালতটির রেজিস্ট্রি জেনারেল দিল্লি পুলিশের সাথে সার্বিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। ভারতের বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।

এদিকে এ বিষয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে দিল্লি হাইকোর্টের যুগ্ম সচিব অ্যাডভোকেট কুণাল জানিয়েছেন, বোমা হামলার হুমকিটি ভুয়া বলে মনে হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল ও প্রশিক্ষিত কুকুর পুরো প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে। এই মুহূর্তে কোনও হুমকি নেই।

দিল্লি ফায়ার সার্ভিসের জানিয়েছে, হাইকোর্ট ছাড়াও দিল্লির আরও পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার হুমকির ফোন ও বার্তা পাওয়া গেছে। স্থানগুলো হলো- জামনগর হাউস, ঝাণ্ডেওয়ালান ফ্ল্যাটেড ফ্যাক্টরি কমপ্লেক্স, এমবি সাকেত অফিস/ডিএম অফিস, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরের টার্মিনাল-৩ এবং দিল্লি ক্যান্টনমেন্টের এসডিএম অফিস।

খবর পাওয়ার সাথে সাথেই এসব দুর্ঘটনাস্থল ও এলাকাগুলোর অভিমুখে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠানো হয়। এএনআই জানিয়েছে, এখন পর্যন্ত তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি।

/এএস/ 
সম্পর্কিত
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ফিলিপাইনে দীর্ঘদিনের বন্ধু ইমেলদার সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের
এশিয়া-প্যাসিফিকে অবাধ ও মুক্ত বাণিজ্যের আহ্বান চীনা প্রেসিডেন্টের
সর্বশেষ খবর
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
নারীর নিরাপত্তা কি এখনও অধরা স্বপ্ন? 
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
১৩ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আনছে ইতালি
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
সমুদ্র উত্তাল, সেন্টমার্টিনে আটকা পড়েছেন এক হাজার পর্যটক
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
ভর্তি পরীক্ষায় বোতামযুক্ত পোশাক নিষিদ্ধ, দক্ষিণ কোরিয়ায় আরও যেসব নিয়ম
সর্বাধিক পঠিত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির
পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির