বাংলাদেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি অমিত শাহের

আন্তর্জাতিক ডেস্ক 
২২ আগস্ট ২০২৬, ১৮:০৬আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১৮:০৬

ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে যারা নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) অধীনে আবেদন করেছেন, আগামী ছয় মাসের মধ্যে তারা ভারতের নাগরিকত্ব পাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার (২১ আগস্ট) শিলিগুড়ির কাওয়াখালিতে আয়োজিত এক সভায় অমিত শাহ এ কথা বলেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। 

এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই সভায় অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ ও জৈন শরণার্থীরা আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব পাবেন। এটি আমার প্রতিশ্রুতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের এ বিষয়ে ক্ষমতা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, সিএএ-এর অধীনে যোগ্য আবেদনকারীদের নাগরিকত্ব প্রদানের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গের আটটি জেলা সংগ্রাহক বা ডিস্ট্রিক্ট কালেক্টরকে কর্তৃত্ব দিয়েছে। সব শরণার্থীকে সম্মানের সঙ্গে অবশ্যই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

এর আগে গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা সংগ্রাহকদের সিএএ-এর অধীনে বিচারাধীন আবেদনগুলো নিষ্পত্তি করার ক্ষমতা দেয়। পূর্বে এই আবেদনগুলো কেন্দ্রীয় সরকারের শুমারি, গোয়েন্দা ব্যুরো (আইবি) ও ডাক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে প্রক্রিয়া করা হতো।

তৃণমূল কংগ্রেস ও সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ বিরোধিতার সমালোচনা করে অমিত শাহ বলেন, আইনটি চালুর সময় মমতা তাকে নিয়ে ‘উপহাস’ করেছিলেন। তিনি বলেন, আমরা যখন সিএএ এনেছিলাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে উপহাস করেছিলেন। তিনি বলতেন, তার সরকার এটি বাস্তবায়িত হতে দেবে না। মমতাদিদি, আপনি এই আইন কার্যকর করতে রাজি হননি, কিন্তু আপনাকে ও আপনার সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছে। এখন আমাদের এখানে বিজেপি সরকার রয়েছে।

তিনি আরও বলেন, রাজ্য সরকার রাজ্য থেকে প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করবে।

/এএস/ 
সম্পর্কিত
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের জন্য মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ
সর্বশেষ খবর
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
জাতীয় দলের ক্যাম্প ২৭ আগস্ট, ফের পেছালো ঘরোয়া ফুটবল মৌসুম
শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ
শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ ৩ নবজাতক
ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ
ফিফা আসিয়ান কাপে ভারতের জায়গায় খেলবে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী?
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে যা লিখলেন প্রধানমন্ত্রী