উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক 
৩০ আগস্ট ২০২৬, ২২:০৫আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ২২:০৫

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘অর্ডার অব ওলিয়ি দারাজালি দোস্তলিক’ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার (৩০ আগস্ট) তাসখন্দে দুই দিনের রাষ্ট্রীয় সফরের সময় দেশটির প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ মোদির হাতে এই সম্মাননা তুলে দেন। ভারত ও উজবেকিস্তানের কৌশলগত অংশীদারত্ব জোরদার এবং দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়।

সম্মাননা পাওয়ার পর মোদি এটি ভারত ও উজবেকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, এই সম্মান দুই দেশের শক্তিশালী বন্ধনের স্বীকৃতি।

মোদি ও মির্জিয়োয়েভ দুই দেশের অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার এবং ‘বিকশিত ভারত’ ও ‘ইয়াঙ্গি উজবেকিস্তান’- এই দুই লক্ষ্য এগিয়ে নেওয়ার উপায় নিয়েও আলোচনা করেন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আধুনিকায়ন ও উন্নয়নকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গুরুত্ব দেন তারা।

মোদি বলেন, আমি গভীর বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি এবং দুই দেশের শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব ও অভিন্ন ঐতিহ্যের প্রতি এটি উৎসর্গ করছি। আপনার দূরদর্শী নেতৃত্ব ও ভারতের প্রতি আপনার বন্ধুত্বের কারণে আমাদের সম্পর্ক ধারাবাহিকভাবে শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক এখন ‘সমন্বিত কৌশলগত অংশীদারত্বের’ পর্যায়ে উন্নীত হয়েছে। সম্মাননা গর্ব ও মর্যাদা বয়ে আনলেও এর সঙ্গে গভীর দায়িত্বও রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সম্মাননা পাওয়ার অনুভূতি তুলে ধরে মোদি বলেন, উজবেকিস্তানের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত।

‘দোস্তলিক’ শব্দের অর্থ বন্ধুত্ব উল্লেখ করে তিনি বলেন, ভারতের মানুষও ‘দোস্ত’ শব্দটির সঙ্গে খুব পরিচিত। এমন কোনও পরিবার পাওয়া কঠিন, যেখানে প্রতিদিন বহুবার এই শব্দটি ব্যবহার করা হয় না।

মোদি বলেন, আজ আপনারা সত্যিকার অর্থেই ‘দোস্তলিক’-এর মর্মকে ধারণ করেছেন। ‘দোস্তলিক’ অর্থ বন্ধুত্ব। এই একটি শব্দই ভারত ও উজবেকিস্তানের সম্পর্কের মূল অনুভূতিকে পুরোপুরি ধারণ করে।’

এই সম্মান কোনও একক ব্যক্তির জন্য নয়, বরং ১৪০ কোটি ভারতীয়র সম্মান বলেও মন্তব্য করেন তিনি। উজবেকিস্তানের জনগণ, সরকার এবং প্রেসিডেন্ট মির্জিয়োয়েভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
কী, কেন, কীভাবেবিশ্ব সামলে নিচ্ছে ইরানের তেল সংকট, তেহরান কি পারবে নিজেরটা?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বশেষ খবর
প্লাস্টিক দূষণ কমাতে কক্সবাজারে ‘এডপ্ট এ কমিউনিটি’ কর্মসূচি
প্লাস্টিক দূষণ কমাতে কক্সবাজারে ‘এডপ্ট এ কমিউনিটি’ কর্মসূচি
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়