প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। সেখানে ককরোচ জনতা পার্টির আন্দোলন ঠেকাতে ব্যাপক পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে। শহরে প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার চেন্নাই মেট্রোরেল প্রকল্পের দ্বিতীয় পর্বের পুনামাল্লি-বডাপালানি অংশ উদ্বোধন করেছেন। প্রায় ৪ হাজার ৯০০ কোটি রুপি ব্যয়ে এটি নির্মিত হয়েছে।
উদ্বোধনের পর মোদি পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত এবং সেখান থেকে ফিরতি পথে মেট্রোয় চড়েন। এ সময় তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ও উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপির গুরুত্বপূর্ণ জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব প্রকল্প সড়ক যোগাযোগ শক্তিশালী করবে, ভ্রমণের সময় কমাবে, যানজট কমাবে এবং রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে।
তিনি এনএইচ-৭৪৪-এর ৩৬ কিলোমিটার দীর্ঘ চার লেনের বডুগাপট্টি-তেরকুভেঙ্গানাল্লুর অংশ উদ্বোধন করবেন। এতে অঞ্চলের গুরুত্বপূর্ণ তীর্থস্থান, শিল্প ও বাণিজ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ উন্নত হবে এবং মানুষ ও পণ্যের চলাচল সহজ হবে। এনএইচ-৭৪৪-এর ৩০ কিলোমিটার দীর্ঘ চার লেনের মাদুরাই রিং রোড অংশও উদ্বোধন করবেন তিনি। এতে মাদুরাইয়ের আশপাশে যান চলাচল উন্নত হবে এবং শহরের ভেতরের যানজট কমবে।
প্রধানমন্ত্রী ৭৫০ কোটি রুপির বেশি মূল্যের রেল অবকাঠামো প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ ও উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে কারাইকাল-পেরালাম রেললাইন, যা অঞ্চলের রেল যোগাযোগ আরও জোরদার করবে। এ ছাড়া কোয়েম্বাটোর ও আশপাশে তিনটি রেল উড়ালসড়কও তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন।
ব্যস্ত লেভেল ক্রসিংয়ে যানজট কমাতে, অপেক্ষার সময় কমাতে এবং যাত্রীদের সড়ক নিরাপত্তা উন্নত করতে এগুলো কাজ করবে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নতুন করে গড়া পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, অম্বাসমুদ্রম, পরমক্কুডি ও নামক্কলের পাঁচটি অমৃত স্টেশনও উদ্বোধন করবেন তিনি।
সমুদ্র অবকাঠামো শক্তিশালী করতে, পণ্য পরিবহনক্ষমতা বাড়াতে এবং লজিস্টিক দক্ষতা উন্নত করতে তামিলনাডুতে বন্দরসংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
সূত্র: এনডিটিভি
‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জা’: মুক্তি পেয়েই তোপ দিপকের