জানুয়ারি পর্যন্ত ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালানোর তহবিল আছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ২৩:১২ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২৩:১২

ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত তহবিল ওয়াশিংটনের হাতে রয়েছে এবং তিনি চাইলে যেকোনও সময় এই সংঘাত শেষ করতে পারেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রকাশিত নিউ ইয়র্ক পোস্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

যুদ্ধ সীমিত করার প্রচেষ্টা নিয়ে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সমালোচনা করে ট্রাম্প সতর্ক করেন, এতে যুক্তরাষ্ট্রের অর্জন পরাজয়ে রূপ নিতে পারে। তিনি বলেন, তারা একটি পূর্ণাঙ্গ জয়কে পরাজয়ে পরিণত করবে।

ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে এবং দেশটির নেতৃত্বকে নিষ্ক্রিয় করা হয়েছে।

জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে সামরিক বিকল্পগুলো আরও সীমাবদ্ধ হয়ে পড়তে পারে কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানান, ততদিন পর্যন্ত সামরিক অভিযান চালানোর তহবিল তার প্রশাসনের রয়েছে। তিনি বলেন, সত্যি বলতে জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটিভাবে আমাদের তহবিল রয়েছে।

যেকোনও সময় সংঘাত থামানোর সক্ষমতার কথা জানিয়ে ট্রাম্প বলেন, আমরা যখনই চাইবো, তখনই এই যুদ্ধের ইতি টানতে পারি।

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনাকে ‘সম্ভবত বাস্তবায়নযোগ্য’ উল্লেখ করলেও সেটি তার মূল লক্ষ্য নয় বলে সাফ জানান তিনি। ট্রাম্প বলেন, আমি শুধু চাই তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না। আমি কখনও সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে ছিলাম না, এটি কখনোই আমার মানদণ্ড ছিল না।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এএ/
সম্পর্কিত
মেয়ের বিয়েতে বাবার এক ঘোষণায় সড়কে লাগলো ১০ কিমি যানজট
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, নেপথ্যে কী?
সর্বশেষ খবর
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
প্রেমের টানে বরিশালে এসে কিশোরীকে বিয়ে ভারতীয় যুবকের, বললেন ‘বাকি জীবন বাংলাদেশে কাটাতে চাই’
পাঁচ দিনে সফর শেষে ফিরে গেলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
পাঁচ দিনে সফর শেষে ফিরে গেলেন ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
ভালো পরিকল্পনা নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নামা উচিত ছিল: শান্ত
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি