মমতাকে ধন্যবাদ ককরোচ প্রধানের, তবে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের সমাবেশে

আন্তর্জাতিক ডেস্ক 
০১ নভেম্বর ২০২৬, ১০:২২ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১০:২২

দিল্লিতে তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এই বৈঠকে তরুণদের আন্দোলনে সমর্থন দেওয়ায় মমতাকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে কথিত ‘ভোট চুরি’র বিরুদ্ধে ইন্ডিয়া জোটের রবিবারের সমাবেশের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি। তবে নিজেদের স্বতন্ত্র সত্তা বজায় রাখতে রবিবার রামলীলা ময়দানে বিরোধী জোটের এই কর্মসূচিতে সিজেপি অংশ নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ককরোচ প্রধান।

বৈঠক শেষে অভিজিৎ দিপকে জানান, নিট প্রশ্নফাঁস নিয়ে যন্তর মন্তরে তাদের প্রথম আন্দোলনে পাশে থাকা এবং সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে দিল্লি পুলিশ গ্রেফতার করার পর সমর্থন দেওয়ায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে এসেছিলেন।

তিনি বলেন, ‘দিদিকে ধন্যবাদ জানাতে এসেছি। যন্তর মন্তরে আমাদের প্রথম আন্দোলনে তিনি জোরালো সমর্থন দিয়েছিলেন এবং তরুণদের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। সৌরভ ও আশুতোষকে দিল্লি পুলিশ গ্রেফতার করার সময়ও দিদি আমাদের পাশে ছিলেন।’

রবিবার ইন্ডিয়া জোটের সমাবেশে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে দিপকে বলেন, ‘আমরা রবিবারের আন্দোলনের বিষয়বস্তুকে সমর্থন করি এবং এর প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। তবে ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন সংস্থা ও নিরপেক্ষ প্ল্যাটফর্ম। আমরা সেই পরিচয় বজায় রাখতে চাই’।

নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকারী সব সংগঠনের পাশে থাকার কথাও জানান তিনি। রাজনৈতিক পরিচয় যাই হোক, ভোট চুরির বিরুদ্ধে যারা লড়াই করবে, তাদের সমর্থন দেবে সিজেপি।

এদিকে রবিবারের ইন্ডিয়া জোটের সমাবেশে যোগ দিতে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দিপকের সঙ্গে বৈঠকের পর সিজেপির তরুণ কর্মীদের আন্দোলনের প্রশংসা করেন তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকারও প্রশংসা করেন তৃণমূল নেত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের মমতা বলেন, ‘তারা রবিবারের কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে এবং আমরাও তাদের সব ধরনের সমর্থন দিয়েছি। আমি তাদের নিয়ে গর্বিত। তারা এই আন্দোলনের অগ্রদূত ও প্রতিষ্ঠাতা, এটি আমাদের মনে রাখতে হবে’। প্রতিকূলতার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ায় তরুণ কর্মীদের প্রশংসা করেন মমতা। পাশাপাশি দিপকে ও সিজেপির অন্য কর্মীদের পশ্চিমবঙ্গে গিয়ে কর্মসূচি আয়োজনের আমন্ত্রণ জানান তিনি।

কলকাতায় কোনও কর্মসূচি হবে কি না, এমন প্রশ্নে মমতা বলেন, এটি সম্পূর্ণ তাদের নিজস্ব সিদ্ধান্তের বিষয়।

নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে বিশাল সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোট। এ উপলক্ষ্যে বিভিন্ন রাজ্য থেকে বিরোধী নেতা ও সমর্থকেরা রাজধানীতে পৌঁছাতে শুরু করেছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
ইরানের বাকি স্থাপনা ১০ মিনিটেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প
নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যুদ্ধ বন্ধ, ইরানের ৭ শর্ত কী?
দিনভর শান্ত কিন্তু সন্ধ্যা নামতেই উত্তপ্ত ফ্রান্স, মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সর্বশেষ খবর
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনা, এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি
সংসার সামলে ১৫ বছর পর পড়াশোনা, এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি
ইরানের বাকি স্থাপনা ১০ মিনিটেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প
ইরানের বাকি স্থাপনা ১০ মিনিটেই গুঁড়িয়ে দেওয়া সম্ভব: ট্রাম্প
পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার
পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়নে কাজ করছে সরকার
আপনার তথ্যই অনলাইনে পণ্য, কারা করছে বেচাকেনা?
আপনার তথ্যই অনলাইনে পণ্য, কারা করছে বেচাকেনা?
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি