নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যুদ্ধ বন্ধ, ইরানের ৭ শর্ত কী?

আন্তর্জাতিক ডেস্ক 
০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আগে সাতটি শর্ত পূরণের দাবি জানিয়েছে ইরান। দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই জানিয়েছেন, গত সেপ্টেম্বরেই ওয়াশিংটনের কাছে এসব শর্ত তুলে ধরেছে তেহরান। তবে তিনি শর্তগুলোর কয়েকটি সম্পর্কে বিস্তারিত জানাননি।

এর আগে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি শর্তগুলোর একটি তালিকা তুলে ধরেছেন।

ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে, গত জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেঙে যাওয়ার পর তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি কমানো এবং ওই সমঝোতার অংশ হিসেবে জুনে দেওয়া তেল রফতানির ছাড় পুনর্বহাল করা।

এ ছাড়া কাতারসহ বিভিন্ন স্থানে আটকে থাকা ইরানের তহবিল অবমুক্ত করার দাবিও জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালিতে ইরান ও ওমান নির্ধারিত নতুন নৌপথকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া এবং অন্য সব নৌপথ বন্ধ করার শর্তও রয়েছে।

ইরানের বাকি শর্তগুলোর মধ্যে রয়েছে, সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা, বিশেষ করে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করা।

এর আগে গত সেপ্টেম্বরে রেজাই ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপ বন্ধের দাবিও জানিয়েছিলেন। ইরানের বিপ্লবের বিরোধীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতাকেও দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেন তিনি।

তেহরানের দাবি, এসব শর্ত পূরণ হলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা শুরু এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পথ তৈরি হবে।

সূত্র: আল জাজিরা 

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
০১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭
নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে যুদ্ধ বন্ধ, ইরানের ৭ শর্ত কী?
০২ অক্টোবর ২০২৬, ১০:০৪
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬
সম্পর্কিত
এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’
মমতাকে ধন্যবাদ ককরোচ প্রধানের, তবে যোগ দিচ্ছেন না ইন্ডিয়া জোটের সমাবেশে
দিনভর শান্ত কিন্তু সন্ধ্যা নামতেই উত্তপ্ত ফ্রান্স, মুখোশধারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
সর্বশেষ খবর
এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’
এইচটিসির অবিকল সংস্করণ! প্রশ্নের মুখে ট্রাম্পের স্মার্টফোন ‘টি১’
মজুরি বোর্ড গঠনের ঘোষণা আজ
মজুরি বোর্ড গঠনের ঘোষণা আজ
মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ  
মিরপুরে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ  
গামা ইরেডিয়েশনে বাড়বে কৃষিপণ্যের সংরক্ষণকাল, খুলবে রফতানির দুয়ার
গামা ইরেডিয়েশনে বাড়বে কৃষিপণ্যের সংরক্ষণকাল, খুলবে রফতানির দুয়ার
সর্বাধিক পঠিত
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
এইচএসসিতে সাফা, ফারিণ থেকে হিমি: কে কত পেয়েছিলেন
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
কনস্টেবলের স্ত্রীর সঙ্গে ‘শারীরিক সম্পর্ক’, সেই এএসপি বাধ্যতামূলক অবসরে
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
পাসের হারে শীর্ষে কোন বোর্ড, তালানিতে কোনটি
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
যে দুই বিষয়ে বেশি ফেল করায় খারাপ হয়েছে ফল 
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি