মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক 
০৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৫

ভারতের ২০২৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ক্ষমতাচ্যুত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারে পরিবর্তনের জন্য মানুষকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার কেরালার কোচিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন দিপকে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই এ খবর জানিয়েছে।

দিপকে বলেন, নির্বাচনের মাধ্যমেই কেবল সরকার পরিবর্তন সম্ভব। একই সঙ্গে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনি ব্যবস্থার দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

সিজেপির ‘যন্তর মন্তর অ্যাট কোচি’ প্রচারণার অংশ হিসেবে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে এনডিএ সরকারের বিরুদ্ধে দেশের তরুণদের সঙ্গে যুদ্ধ চালানোর অভিযোগ তোলেন দিপকে। প্রধান নির্বাচন কমিশনারকে সুরক্ষা দিতে সরকার এমনটা করছে দাবি করে তিনি প্রশ্ন তোলেন, জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় সরকারের কাছে এত গুরুত্বপূর্ণ কেন?

জাতীয় পতাকা হাতে নিয়ে দিল্লির যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার সঙ্গে নিজের গ্রেফতারের প্রসঙ্গও তুলে ধরেন অভিজিৎ দিপকে। তিনি বলেন, যেখানেই যাবেন, জাতীয় পতাকা সঙ্গে রাখবেন।

দিপকে বলেন, ‘এই ত্রিবর্ণ পতাকা তুলে ধরার জন্য আমাকে কারাগারে পাঠানো হয়েছিল। আমার দুই ভাই সৌরভ ও আশুকেও একই কারণে কারাগারে পাঠানো হয়। ভারতে এমন ঘটনা সর্বশেষ ঘটেছিলো ব্রিটিশ শাসনামলে’।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
প্রসবের পর নবজাতককে জানালা দিয়ে ফেলে দিলো কিশোরী, মৃত্যু
সিন্ধু প্রদেশের জেলাকে খরাকবলিত এলাকা ঘোষণা মুখ্যমন্ত্রীর
পুরুষ-স্ত্রী উভয়েরই গোঁফ আছে যে পাখির
সর্বশেষ খবর
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
চক্ষুস্বাস্থ্য সুরক্ষায় শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সমন্বিত সচেতনতা: স্বাস্থ্যমন্ত্রী
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী 
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী 
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে