এসআরবি মহাপরিচালক ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৬, ১৪:৪২ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৪:৪২

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ রবিবার (৮ নভেম্বর) এসআরবি ফোর্সেসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এসআরবি ফোর্সেসে যোগদানের পর তার স্বাগত দরবার অনুষ্ঠিত হয়। দরবারে তিনি সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি এবং নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন।

তিনি বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণে সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) তাকে এসআরবি ফোর্সেসের মহাপরিচালক করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। দীর্ঘ চাকরি জীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ সুপার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অতিরিক্ত কমিশনার (প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), ব্যাব ফোর্সেস সদর দফতর এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেছেন।

ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন।

/আইএ/আরকে/
সম্পর্কিত
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
ব্যানারে জিয়ার ছবি নেই, ডিসিকে সরাতে ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সর্বশেষ খবর
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান
মোদি সরকারের বিদায় কবে, জানালেন ককরোচ প্রধান
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী 
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন আইনমন্ত্রী 
বিজিবির ধাওয়ায় ভেস্তে গেলো মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৯
বিজিবির ধাওয়ায় ভেস্তে গেলো মানবপাচারের চেষ্টা, উদ্ধার ৯
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে