৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ১২:২৭

দুইবার দুই গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে আট গোলের রোমাঞ্চকর লড়াইয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ গোলে ড্র করেছে মাইকেল ক্যারিকের দল। তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় এক পয়েন্ট পেলেও স্বস্তিতে থাকার সুযোগ নেই রেড ডেভিলদের। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় রেলিগেশন জোনেই পড়ে রইলো তারা।

রবিবার (৮ নভেম্বর) রাতে ৭৪ হাজার ১৪৯ দর্শকের উপস্থিতিতে শুরু থেকেই উত্তেজনায় ভরা ছিল ম্যাচটি। খেলার প্রথম চার মিনিটেই দুই গোল করে স্বাগতিকদের চমকে দেয় অ্যাস্টন ভিলা। প্রথম মিনিটে আলিসন এবং চতুর্থ মিনিটে নিকোলাস জ্যাকসনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় অতিথিরা।

তবে দ্রুতই ম্যাচে ফেরার চেষ্টা করে ইউনাইটেড। ১৪ মিনিটে ম্যাথিউস কুনিয়া বক্সের মধ্যে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান কমান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে নুসায়ের মাজরাউইয়ের কাটব্যাক থেকে গোল করে সমতা ফেরান ইউরি টিলেমানস।

বিরতির পর আবারও রক্ষণভাগের ভুলে বিপাকে পড়ে ইউনাইটেড। ৪৮ মিনিটে দিয়োগো দালোর ফাউল থেকে পাওয়া পেনাল্টি কাজে লাগিয়ে ভিলাকে এগিয়ে দেন জন ম্যাকগিন। পাঁচ মিনিট পর লেনি ইয়োরোর ব্যাক হেড ও গোলরক্ষক সেনে লামেন্সের দুর্বল পাঞ্চের সুযোগ নিয়ে ব্যবধান ৪-২ করেন লিওন গোরেটজকা।

দুই গোলের ব্যবধানে পিছিয়ে পড়ে হারের শঙ্কায় থাকা ইউনাইটেড শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় যোগ করা সময়ে। ৯২ মিনিটে প্যাট্রিক ডোরগুর পাস থেকে গোল করে ব্যবধান ৪-৩ করেন জশুয়া জিরকজি। এরপর ৯৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ডোরগু। তাতে ৪-৪ সমতায় শেষ হয় ম্যাচটি।

শেষ মুহূর্তে হার এড়ালেও ইউনাইটেডের রক্ষণভাগের দুর্বলতা নতুন করে সামনে এসেছে। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতোমধ্যে ৩০ গোল হজম করেছে তারা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে যা সর্বোচ্চ।

ড্রয়ে এক পয়েন্ট পেলেও লিগে অবস্থানের উন্নতি হয়নি ইউনাইটেডের। গত আগস্টের পর থেকে লিগে জয়হীন দলটি পয়েন্ট তালিকার ১৮ নম্বরে, অর্থাৎ রেলিগেশন জোনে থেকেই আন্তর্জাতিক বিরতিতে যাচ্ছে।

/টিএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড
৮ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রেলিগেশন জোনেই ইউনাইটেড
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন
‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন
১২ দফা দাবিতে রাজপথে অটোরিকশাচালকরা: প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ
১২ দফা দাবিতে রাজপথে অটোরিকশাচালকরা: প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
প্রশিক্ষণ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
শেয়ারভিত্তিক আবাসন ব্যবসায় ৫০ হাজার কোটি টাকা আটকে যাওয়ার শঙ্কা
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
যে মুসলিম কবি ‘মা কালী’র জন্য গেয়েছিলেন, লিখেছিলেন শ্যামাসংগীত
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী
নতুন পররাষ্ট্র সচিব কে এই সালাহউদ্দিন নোমান চৌধুরী