ঘূর্ণিঝড়ের শঙ্কা: ওড়িশায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ, অন্ধ্রপ্রদেশে সমুদ্রে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক 
১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৯ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৯

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে- এমন আশঙ্কায় রাজ্যের দক্ষিণাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভারতের ওড়িশা সরকার। আগামী ১৯ নভেম্বর রাত নাগাদ ঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) ওড়িশা সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

ভারী বৃষ্টিপাতের আগেই ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে জেলা প্রশাসনকে বলা হয়েছে। গঞ্জামের জেলা কালেক্টর কীর্তি ভাসান ভি জানিয়েছেন, জেলায় ভূমিধসপ্রবণ এবং প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকা নিচু এলাকাগুলো চিহ্নিত করা হয়েছে। উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। তিনি জানান, ভূমিধসে প্রাণহানি ঠেকানোই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

উল্লেখ্য, গত তিন সপ্তাহে ওড়িশা ইতোমধ্যে ‘অর্ণব’ এবং ‘মুরাসু’ নামের দুটি ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে। এর মধ্যে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডবে অন্তত ১১ জন নিহত এবং ছয়জন নিখোঁজ হন। নিহতদের মধ্যে ১০ জনই গঞ্জাম ও কন্ধমাল জেলায় ভূমিধসে মারা যান।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) জানিয়েছে, সোমবার সকালে নিম্নচাপটি দক্ষিণ-পূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল, যা চেন্নাই থেকে প্রায় ৭২০ কিলোমিটার, বিশাখাপত্তনম থেকে ৮২০ কিলোমিটার এবং ওড়িশার গোপালপুর থেকে ৯৪০ কিলোমিটার দূরে। এটি সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়, ১৭ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড় এবং ১৯ নভেম্বর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ১৮ নভেম্বর ওড়িশার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজ্যের বিচ্ছিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৮ নভেম্বর ওড়িশা উপকূল ও এর অদূরে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকা হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ১৯ নভেম্বর থেকে ২০ নভেম্বর সকাল পর্যন্ত বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার এবং দমকা হাওয়াসহ ৭০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে, অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এপিএসডিএমএ) জেলেদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক প্রখর জৈন জানিয়েছেন, রাজ্যের উপকূলজুড়ে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তিনি কৃষক ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এএস/ 
সম্পর্কিত
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
ফুকেটে বাণিজ্যিক ভবনে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ১১ জনের মৃত্যু
‘গর্বের সাথে নন-হালাল’ নীতির জেরে লন্ডনে শিখ মালিকের রেস্তোরাঁ ঘিরে বিক্ষোভ, বন্ধের দাবি
সর্বশেষ খবর
আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড
আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড
বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ: শামসুজ্জামান দুদু
বাংলাদেশে ভারতের দাসত্ব প্রতিষ্ঠা করতে চায় আ লীগ: শামসুজ্জামান দুদু
ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার আসামিরা
ট্রাইব্যুনালে শাপলা চত্বর হত্যা মামলার আসামিরা
ঢামেকে কারাবন্দির মৃত্যু
ঢামেকে কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর