চীনের সঙ্গে উত্তেজনা: নতুন ক্ষেপণাস্ত্র বানাবে জাপান

বিদেশ ডেস্ক
১৪ আগস্ট ২০১৬, ২৩:৩০আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২৩:৩০

জাপান দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপপুঞ্জগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র বানাবে। চীনের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে এ খবর প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জনবসতিহীন দ্বীপপুঞ্জ নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু ও চীনে দিয়ায়ু নামে পরিচিত।

টোকিও বিভিন্ন সময় দ্বীপপুঞ্জের জলসীমায় চীনা জাহাজ অনুপ্রবেশের দাবি করে আসছে। এ নিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার প্রতিবাদও জানিয়েছে। এ প্রেক্ষাপটে জাপানের ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে।

জাপানের বহুল প্রচারিত ইয়োমুরি শিমবুন পত্রিকার খবরে রবিবার বলা হয়েছে, টোকিও নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। ওকিনাওয়া প্রদেশের মিয়াকোর মত দ্বীপপুঞ্জগুলোর ৩শ’ কিলোমিটার এর আওতার মধ্যে থাকবে। ২০২৩ সাল নাগাদ এটা মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, সেনকাকু দ্বীপপুঞ্জ এলাকায় চীনের বারবার উস্কানিমূলক কর্মকান্ডের প্রেক্ষিতে দূরের বস্তুতে হামলার সক্ষমতাসহ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারই জাপানের উদ্দেশ্য। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম