চীনের ‘শক্তি প্রদর্শনের’ পর যুদ্ধবিমান উড়িয়ে জাপানের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫০

চীনের ‘শক্তি প্রদর্শনের’ পর যুদ্ধবিমান উড়িয়ে জাপানের হুঁশিয়ারি চীনের সামরিক বিমান জাপানের একটি দ্বীপের পাশ দিয়ে উড়ে যাওয়ার পর টোকিও জানিয়েছে, বেইজিংয়ের সামরিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। মহড়ার নামে চীনের শক্তির প্রদর্শনের ঘোষণার পরই জাপান নিজেদের যুদ্ধবিমান আকাশে উড়িয়ে চীনকে সতর্ক করেছে।

রবিবার জাপান জানায়, বোম্বার বিমান, নজরদারি বিমান দেশটির মিয়াকো স্ট্রেইটস, ওকিনাওয়া ও মিয়াকোজিমার আকাশে ওড়ে।

চীনের আটটি সামরিক বিমান জাপানের একটি দ্বীপের পাশ দিয়ে ওড়ে যায়। চীন দাবি করেছে, রুটিনমাফিক দেশটির ৪০ বিমান মহড়ায় অংশ নিচ্ছে। চীনের বিমানগুলো জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি। তবে চীনের এই পদক্ষেপকে শক্তি প্রদর্শণের অংশ হিসেবে মনে করা হচ্ছে।

জাপান সরকারের শীর্ষ মুখপাত্র ইয়োশিহিদি সুগা জানান, চীনের সামরিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও আত্মরক্ষার আইন মোতাবেক জাপান নিজেদের আকাশসীমা রক্ষায় নজরদারি ও সামরিক পদক্ষেপ নেবে।

মিয়াকো স্ট্রেইটস সামরিক কৌশলগত কারণে অনেক গুরুত্বপূর্ণ। দক্ষিণ ওকিনাওয়া উপকূল থেকে ২৫০ কিলোমিটার বিস্তৃত এ দ্বীপ। যা তাইওয়ানের কাছাকাছি অবস্থিত। পূর্ব চীন সাগরে একগুচ্ছ বিতর্কিত দ্বীপের কাছেই মিয়াকো স্ট্রেইটস। এসব দীপমালার মালিকানা দাবি করে আসছে চীন ও জাপান উভয় দেশে।

জাপান দ্বীপটি নিয়ন্ত্রণ করছে। জাপানিরা দ্বীপটিকে সেনকাকু হিসেবে উল্লেখ করে আর চীন দিয়াউ দ্বীপ বলে থাকে। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
খাদ্য নিরাপত্তায় ১৩২টি উদ্ভাবন প্রকাশ করলো চীন
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম