জাপানে এক পঞ্চমাংশ কর্মচারীর মৃত্যু অতিরিক্ত কাজের চাপে

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৬, ২০:৪৮আপডেট : ০৮ অক্টোবর ২০১৬, ২০:৪৮

জাপানে এক পঞ্চমাংশ কর্মচারীর মৃত্যু অতিরিক্ত কাজের চাপে জাপানে অতিরিক্ত কাজের চাপে প্রতি পাঁচজনে একজন কর্মীর মৃত্যু হয়। জাপানে অতিরিক্ত কাজের যে সংস্কৃতি গড়ে উঠেছে সরকার তার ওপর নতুন জরিপ চালিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে।

অতিরিক্ত কাজের কারণে মৃত্যুর ওপর প্রথম শ্বেতপত্রের অংশ হিসেবে জরিপটি চালানো হয়।শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদ জরিপের ফল প্রকাশের অনুমোদন দেয়।

২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের জানুয়ারি পর্যন্ত ২২ দশমিক ৭ শতাংশ কোম্পানির ওপর জরিপটি চালানো হয়। এতে দেখা গেছে, প্রতি মাসে এসব কোম্পারির কোনও কোনও কর্মী ৮০ ঘণ্টারও বেশি অতিরিক্ত কাজ করেন।

জরিপে দেখা গেছে, জাপারি কর্মীদের মধ্যে আনুমানিক ২১ দশমিক ৩ শতাংশ গড়ে প্রতি সপ্তাহে ৪৯ ঘণ্টা বা তার চেয়ে বেশি সময় কাজ করেন। যেখানে মার্কিন নাগরিকদের মধ্যে এ হার ১৬ দশমিক৪ শতাংশ, ব্রিটিশ নাগরিকদের ১২ দশমিক ৫ শতাংশ ও ফরাসী নাগরিকদের ১০ দশকিম ৪ শতাংশ কর্মী।

প্রতি বছর জাপানে অতিরিক্ত কাজের চাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ, হার্ট অ্যাটাক ও আত্মহত্যার ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও অতিরিক্ত কাজের কারণে বিভিন্ন গুরুতর শারীরিক সমস্যা ও মামলার ঘটনাও ঘটে। সূত্র: জাপান টুডে।

/এএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের