আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৫৪

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে চলতি বছর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে বৃহস্পতিবার চলমান সংসদও ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার হুমকির মুখে জাতীয় সংকটে জনগণের নতুন ম্যান্ডেট চাইতেই সোমবার তিনি এই ঘোষণা দেন।

আগাম নির্বাচনের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রেকর্ড পরিমানে অ্যাবের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষিতে এই ঘোষণা এসেছে। আগাম নির্বাচনের কোনও তারিখ ঘোষণা করেননি অ্যাবে। তবে জাপানি সংবাদমাধ্যমের ধারণা ২২ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সোমবার জাপানি প্রধানমন্ত্রী শিক্ষা ও সামাজিক খাতে ১৭.৮ বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনি অর্থনিতক সংস্কার কার্যক্রম অব্যাহত রাখবেন এবং ঋণের বোঝা কমাতে বিক্রয় কর থেকে আহরিত রাজস্ব ব্যয় করা হবে।

বিশ্লেষকদের ধারণা, আগাম নির্বাচনের ফলে অ্যাবের জনপ্রিয়তা বাড়তে পারে এবং বিরোধীদের দুর্বলতা প্রকাশ পাবে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান