টোকিওতে মঙ্গলবার সু চি-অ্যাবে বৈঠক

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০১৮, ১৯:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০১৮, ১৯:৩৮

মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী ও রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি মঙ্গলবার জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে বৈঠক করবেন। দশম মেকং-জাপান সম্মেলনের পার্শ্ব বৈঠক হিসেবে টোকিওতে এই দুই নেতা সাক্ষাৎ করবেন। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এখবর জানিয়েছে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী।

টোকিওতে মঙ্গলবার সু চি-অ্যাবে বৈঠক

খবরে বলা হয়েছে, উভয় নেতা মিয়ানমারের উন্নয়ন ও গণতন্ত্রায়নে জাপানের ভূমিকা নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে তারা রাখাইনে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলবেন।

২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসা ৭ লাখের বেশি রোহিঙ্গা নাগরিকদের নিরাপদে রাখাইনে ফিরিয়ে নেওয়ার জন্য আর্থিক সহযোগিতা দিচ্ছে জাপান। জুলাই মাসে জাপান মিয়ানমারকে ২.৯ মিলিয়ন ডলার জরুরি সহযোগিতা দেয়। বাংলাদেশ থেকে ফিরে আসা রোহিঙ্গাদের জন্য এই সহযোগিতা দেওয়া হয়।

শুক্রবার সকালে জাপানে উদ্দেশ্যে রওনা দেন সু চি। শনিবার ফুকুশিমাতে একটি খামার পরিদর্শন করবেন তিনি। সোমবার তিনি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশ এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

মিয়ানমার ছাড়া এবার মেকং-জাপান সম্মেলনে যোগ দিচ্ছে কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম