লকডাউনে জাপানে কমেছে আত্মহত্যার প্রবণতা

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২০, ২০:০০আপডেট : ১৪ মে ২০২০, ২০:০৪

করোনাভাইরাস ঠেকাতে জারি করা লকডাউনের কারণে কাজের চাপ শিথিল হওয়ার ফলে জাপানে কমেছে আত্মহত্যার প্রবণতা। এপ্রিল মাসে গত বছরের একই সময়ের তুলনায় দেশটিতে আত্মহত্যা কমেছে ২০ শতাংশ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

লকডাউনে জাপানে কমেছে আত্মহত্যার প্রবণতা

খবরে বলা হয়েছে, লকডাউনের কারণে মানুষ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে বেশি। খুব সংখ্যক মানুষ কাজে যুক্ত আছেন। এছাড়া স্কুলবর্ষও শুরু হচ্ছে বিলম্বে।

এ বছরের এপ্রিল মাসে জাপানে আত্মহত্যা করেছেন ১ হাজার ৪৫৫ জন। ২০১৯ সালের এপ্রিল মাসের চেয়ে এবার কম ৩৫৯ জন। ২০০৩ সালে আত্মহত্যার প্রবণতা দেশটিতে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। ওই বছর আত্মহত্যার সংখ্যা ছিল ৩৪ হাজারের বেশি। গত বছর তা কমে ২০ হাজারের বেশিতে অবস্থান করছে। আর গত মাসে যখন আত্মহত্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছিল তখন তা অনেক কমেছে।

জাপানে এপ্রিলের মাঝামাঝিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পায়। দিনে তখন ৫০০ শতাধিক আক্রান্ত শনাক্ত করা হয়েছিল। এর ফলে ১৬ এপ্রিল জরুরি অবস্থা জারি করা হয়।

ঘরে থাকার নির্দেশের ফলে আত্মহত্যা প্রতিরোধে নিযুক্ত সংস্থাগুলো প্রায় বন্ধ ছিল ও কর্মঘণ্টা কমিয়ে আনে। ফলে আশঙ্কা ছিল, এই সময়ের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে। 

/এএ/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি