তুষারঝড়ে জাপানে ১৩০ গাড়ির সংঘর্ষ

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২১, ২০:৩৭আপডেট : ১৯ জানুয়ারি ২০২১, ২০:৪৫
image

জাপানের উত্তরাঞ্চলের একটি মহাসড়কে বিশাল এক তুষারঝড় আঘাত হেনেছে। এর কবলে পড়ে সেখানে ১৩০টি গাড়ির সংঘর্ষ হয়ে একজনের মৃত্যু এবং অপর দশ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে তোহুকু এক্সপ্রেসওয়েতে এই সংঘর্ষ হয়। এতে প্রায় দুইশ’ মানুষ আটকে পড়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

বিগত কয়েক সপ্তাহ ধরে জাপানে তুষারপাত বেড়েছে। দেশটির কয়েকটি অঞ্চলে গড় প্রত্যাশার চেয়ে প্রায় দ্বিগুণ বেশি পরিমাণ তুষারপাত হচ্ছে।

মঙ্গলাব তোহুকু এক্সপ্রেসওয়েতে গাড়ির সংঘর্ষের যে ছবি সামনে আসছে তাতে এর ভয়াবহতার চিত্র উঠে আসছে। দৃষ্টিসীমা কমে আসায় ইতোমধ্যেই সড়কটিতে সর্বোচ্চ গতিসীমা ৫০ কিলোমিটার নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগস ছিলো ঘণ্টায় একশ’ কিলোমিটার। সংঘর্ষের কারণে আটকে পড়াদের খাবার পানি এবং খাবার সরবরাহ করা হচ্ছে। এছাড়া তাদের উষ্ণ রাখতে কম্বলও বিতরণ করা হয়েছে।

তুষারপাতের কারণে জাপানের দ্রুত-গতির রেলসেবাও বিঘ্নিত হচ্ছে। তোহুকু অঞ্চলের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অঞ্চলটিতে আগামী ২৪ ঘণ্টায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

এবারের শীত মৌসুমে জাপানে বিপুল পরিমাণ তুষারপাত হয়েছে। গত মাসে তুষারপাতের কারণে কান্তেসু এক্সপ্রেসওয়েতে দুই দিন ধরে আটকে পড়ে প্রায় এক হাজার গাড়ি। 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান