বুলেট ট্রেনের ককপিট ফাঁকা রেখে টয়লেটে চালক

বিদেশ ডেস্ক
২১ মে ২০২১, ১৭:১৩আপডেট : ২১ মে ২০২১, ১৭:১৩

জাপানে দ্রুতগতির একটি বুলেট ট্রেন চলন্ত অবস্থায় ককপিট ফাঁকা রেখেছে কয়েক মিনিটের জন্য টয়লেটে অবস্থান করেছিলেন। এই ঘটনায় তাকে সম্ভাব্য শাস্তির মুখে পড়তে হবে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

জাপানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি একজন কন্ডাক্টরকে ককপিটে থাকার জন্য বলেছিলেন। কিন্তু ওই কন্ডাক্টরের ট্রেন চালানোর লাইসেন্স নাই। ট্রেনটি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে চলছিল।

হিকারি ৬৩৩ নামের ট্রেনটিতে এই ঘটনার সময় ১৬০ জন যাত্রী ছিলেন। তবে ককপিট ফাঁকা রেখে চালকের টয়লেট যাওয়াতে কোনও দুর্ঘটনা ঘটেনি। কিন্তু রেলওয়ে কোম্পানি বিষয়টি কর্তৃপক্ষের কাছে জানিয়ে ক্ষমা চেয়েছে।

সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানি জানায়, রবিবার সকালে এই ঘটনা ঘটে। ট্রেনটি শিজৌকার দিকে যাচ্ছিল।

৩৬ বছর বয়স্ক চালকের নাম প্রকাশ করা হয়নি। তিনি পেটের পীড়ায় ভুগছিলেন ও দ্রুত টয়লেট ব্যবহার করা প্রয়োজন ছিল। কন্ডাক্টরকে ককপিটে ডেকে তিনি যাত্রীদের টয়লেট তিন মিনিট ব্যবহার করেন।

কোম্পানির আইন অনুসারে, কোনও চালক অসুস্থবোধ করলে অবশ্যই তাকে ট্রান্সপোর্ট কমান্ড সেন্টারে যোগাযোগ করতে হবে। এছাড়া লাইসেন্সধারী কন্ডাক্টরকেও ট্রেন চালানোর জন্য বলা যেতে পারে।

কোম্পানিটি জানায়, ওই চালক ও কন্ডাক্টর শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম