৫০ বছরের অপেক্ষার পর!

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১৯:৪০আপডেট : ০৬ জুন ২০২১, ২১:০৭

জাপানের মিয়াজাকি এলাকায় একটি সিডার বনে কয়েক ধাপে বৃত্তাকারে ছড়িয়ে আছে কয়েকটি গাছ। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় এগুলো প্রাকৃতিকভাবে গড়ে ওঠেনি।

এই অদ্ভুত নিদর্শন শুধু ওপর থেকে দেখা যায়। তিন বছর ইন্টারনেটে ছবিগুলো আলোড়ন তুলেছিল। ভিন গ্রহবাসী থেকে শুরু করে সরকারের গোপন পরীক্ষার ষড়যন্ত্র তত্ত্ব হাজির হয়েছিল। শেষ পর্যন্ত সরকারি পরীক্ষার তত্ত্বই সঠিক বলে জানা যাচ্ছে। তবে এটি কোনও গোপন বিষয় ছিল না। আর পরীক্ষাটি চালিয়েছে জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়।

নিচিনান শহরের কাছের একটি এলাকাকে ১৯৭৩ সালে পরীক্ষামূলক বনাঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। আর সেই পরীক্ষার ফলাফলই এখন দৃশ্যমান হচ্ছে।

সেখানে যেসব পরীক্ষা চালানো হয় সেগুলোর একটি ছিল বেড়ে ওঠার সঙ্গে গাছের অবস্থানের দূরত্বের প্রভাব নির্ণয়। তারা সিডার গাছ একটি থেকে আরেকটির দূরত্ব দশ ডিগ্রি বাড়িয়ে সমকেন্দ্রিক বৃত্তাকারে রোপণ করে।

৫০ বছর পর দেখা গেছে, ঘনত্ব গাছের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রভাব ফেলে। যেখানে গাছের ঘনত্ব বেশি সেগুলো কম দীর্ঘ। বাইরের বৃত্তের গাছগুলোর ঘনত্ব কম, সেগুলো দীর্ঘ হয়েছে বেশি। এতে সব মিলিয়ে অবতলের মতো দেখতে হয়েছে গাছগুলো।

জাপানের কৃষি মন্ত্রণালয় জানায়, সমকেন্দ্রিক বৃত্তাকারের মাঝখানে সবচেয়ে ছোট ও বাইরের বৃত্তাকারের লম্বা গাছটির পার্থক্য ৫ মিটার।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম