‘সুখী নারীদের’ হত্যা করতে চেয়েছিল টোকিও’র ট্রেনে হামলাকারী

বিদেশ ডেস্ক
০৭ আগস্ট ২০২১, ১৬:৩৭আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৬:৩৭

জাপানের টোকিওতে শুক্রবার একটি কমিউটার ট্রেনে ছুরি হামলায় দশজনকে আহতকারী ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। শনিবার জাপানের সংবাদমাধ্যমের খবর অনুসারে, হামলাকারী পুলিশকে জানিয়েছে দেখতে সুখী নারীদের দেখার পর সে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওই নারীদের হত্যা করতে চায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

শুক্রবার ট্রেনে ছুরি হামলা চালানোর পর শহরের আরেক অংশ থেকে ৩৬ বছর বয়স্ক হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় আহতদের মধ্যে একটি ইউনিভার্সিটির এক নারী শিক্ষার্থীর অবস্থা গুরুতর। বাকিরা সামান্য আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সানকেই-এর খবরে বলা হয়েছে, পুলিশকে সন্দেহভাজন বলেছে, ছয় বছর আগে দেখতে সুখী নারীদের হত্যা করার অনুভুতি আমার মধ্যে দেখা দেয়। কাউকে সুখী দেখলেই আমার তাদেরকে হত্যা করতে ইচ্ছে হত।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও সন্দেহভাজনের একই ধরনের উদ্ধৃতি প্রকাশ করা হয়েছে।

ঘটনাটির বিষয়ে পুলিশের এক মুখপাত্র জানান, মামলাটির বিষয়ে তাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু বলার নাই।

জাপানে সহিংস অপরাধের ঘটনা খুবই বিরল। কিন্তু দুর্বৃত্তদের দ্বারা অজ্ঞাত ব্যক্তিদের ছুরি হামলার ঘটনা ঘটেছে। ২০০৮ সালের জুন মাসে ভীড়ের মধ্যে একটি হালকা ট্রাক চালিয়ে দেয়। পরে ট্রাক থেকে নেমে পথচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে ওই ব্যক্তি। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক