জলসীমায় সন্দেহজনক চীনা সাবমেরিন দেখা গেছে: জাপান

বিদেশ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৫

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় একটি দ্বীপের কাছে একটি সাবমেরিন দেখা গেছে। এটি চীনের হতে পারে বলে জানিয়েছে জাপান। রবিবার জাপানের এই ঘোষণার মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে চলমান উত্তেজনা বহাল থাকার ইঙ্গিত মিলছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার জাপানের নৌবাহিনী আমামি ওশিমা দ্বীপের কাছে আঞ্চলিক জলসীমার বাইরে একটি ডুবন্ত জাহাজ শনাক্ত করে। এর কাছাকাছি এলাকায় চীনের একটি ডেস্ট্রয়ারও শনাক্ত হয়।

গত কয়েক বছরে বেশ কয়েকবারই টোকিও আঞ্চলিক জলসীমা এবং বিরোধপূর্ণ জলসীমায় চীনা অনুপ্রবেশের অভিযোগ তুলেছে। অন্যদিকে চীন প্রায়ই দক্ষিণ চীন সমুদ্রে মার্কিন জাহাজ চলাচলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে থাকে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি তার কর্মীদের জাহাজটির বিষয়ে তথ্য সংগ্রহ করতে এবং জরুরি ভিত্তিতে নজরদারি অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।

তবে জাপানের অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি চীন।

/জেজে/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী