জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ফুমিও কিশিদা

বিদেশ ডেস্ক
০৪ অক্টোবর ২০২১, ১১:৩৫আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১১:৫৫

আনুষ্ঠানিকভাবে জাপানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার নতুন সরকারপ্রধান হিসেবে তাকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

গত সপ্তাহেই জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন ৬৪ বছরের ফুমিও কিশিদা। মূলত এর মধ্য দিয়েই তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।

দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর স্বল্পভাষী ফুমিও কিশিদা বলেন, আমাদের জাতীয় সংকট চলছে। করোনাভাইরাস মোকাবিলায় জোরালো প্রতিশ্রুতি নিয়ে কঠোর পরিশ্রম করে যাওয়া উচিত। এই বছরের শেষ নাগাদ বিশাল বাজেটের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করা দরকার।

বিবিসি-র খবরে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদাকে মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকির মতো নানা কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম