জাপানে নতুন ভাইরাস শনাক্ত, কীটের কামড়ে ছড়ায় মানুষের দেহে

বিদেশ ডেস্ক
০৫ অক্টোবর ২০২১, ২১:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২১:৫৫

এতোদিন অপরিচিত থাকা নতুন একটি ভাইরাস শনাক্ত করেছেন জাপানের গবেষকেরা। এটি মানুষকে সংক্রমিত এবং অসুস্থ করতে সক্ষম।

নতুন এই ভাইরাসের নাম দেওয়া হয়েছে ইয়েজো ভাইরাস। এটি রক্তচোষা কীটের কামড় থেকে সংক্রমিত হয়। আর এর কারণে যে রোগ সৃষ্টি হয় তাতে জ্বর, রক্তের প্লাটিলেট এবং শ্বেত কণিকা কমে যায়।

২০১৯ সালে ৪১ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হলে ইয়েজো ভাইরাস আবিষ্কৃত হয়। ওই ব্যক্তি হোকাইদো জঙ্গলে হাঁটার পর রক্তচোষা কীটের কামড়ে আক্রান্ত হন। পরে তিনি জ্বর ও পায়ে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। তবে ওই সময় যাবতীয় রক্তচোষা কীটের কামড় থেকে সৃষ্ট রোগ পরীক্ষায় নেগেটিভ ফল আসে তার। পরের বছর আরও এক রোগী একই লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনিও একই কীটের কামড়ে আক্রান্ত হন।

হোকাইদো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ওই দুই রোগীর রক্তের নমুনার জেনেটিক্যাল বিশ্লেষণ করে নতুন ভাইরাসটি আবিষ্কার করেন। পরে গবেষক দলটি ২০১৪ সাল থেকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নমুনা পরীক্ষা করতে শুরু করে। এতে আরও পাঁচ রোগীর শরীরে ভাইরাসটি পাওয়া যায়। ইয়েজো ভাইরাসে এসব রোগীরাও জ্বর, প্লাটিলেট এবং শ্বেত কণিকা কমে যাওয়ার সমস্যায় ভুগেছিলেন।

হোকাইদো বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে গবেষক দলের প্রধান কেইতা মাতসুনো বলেন, ‘জাপানে ২০১৪ সাল থেকে নতুন এই ভাইরাসে অন্তত সাত জন আক্রান্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনও মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।’

গবেষণাটি ন্যাচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত হয়েছে। এরপরও ভাইরাসটির উৎস অনুসন্ধান অব্যাহত রাখা হয়েছে।

সূত্র: নিউজ উইক

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম