পানি থেকে ব্যাপক আকারে হাইড্রোজেন উৎপাদনে সাফল্য

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২১, ২২:৫৬আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২২:৫৬

জাপানের একদল গবেষক একটি ফটোক্যাটালিটিক বা আলোক-অনুঘটকের উপাদান ব্যবহার করে নিরাপদে পানি থেকে অতি বিশুদ্ধ হাইড্রোজেন উৎপাদনে সক্ষম হয়েছেন। একটি ফটোক্যাটালিস্ট, সূর্যরশ্মি শোষণের মাধ্যমে পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেনের বিভক্ত হওয়ার গতিকে ত্বরান্বিত করে।

জীবাশ্ম জ্বালানির বিপরীতে পোড়ানোর সময় হাইড্রোজেন থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস নিঃসরিত হয় না। হাইড্রোজেন গ্যাসকে কার্বন-মুক্ত বিশ্ব গড়ার চাবিকাঠি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

টোকিও বিশ্ববিদ্যালয়, শিনশু বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিভিন্ন সংস্থার গবেষকরা বাইরে স্থাপিত ১০০ বর্গমিটার আয়তনের সৌর প্যানেল চুল্লিতে একটি ফটোক্যাটালিটিক উপাদান ব্যবহার করে পানি থেকে হাইড্রোজেন উৎপাদনের গবেষণা চালান।

গবেষক দলটি বলছে, তারা ৯৪ শতাংশ বিশুদ্ধতায় উৎপাদিত হাইড্রোজেনের ৭০ শতাংশের বেশি নিরাপদে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।

দলটি বলছে, হাইড্রোজেনকে আরও কার্যকরভাবে বের করে আনতে সক্ষম এমন একটি নতুন উপাদানের উন্নয়নই হবে এই প্রযুক্তিকে ব্যবহার উপযোগী করার পরবর্তী ধাপ। সূত্র: এনএইচকে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম