আন্তর্জাতিক ফ্লাইটে বিধিনিষেধ জাপানের

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৮:০৬

করোনাভাইরাসের অধিক সংক্রমণ ক্ষমতাসম্পন্ন ওমিক্রন ভ্যরিয়েন্ট মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিচ্ছে জাপান। এরইমধ্যে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিমান সংস্থাগুলোকে ডিসেম্বরের শেষ পর্যন্ত জাপানমুখী নতুন আন্তর্জাতিক ফ্লাইটের রিজার্ভেশন নেওয়া বন্ধ রাখতে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ।

বুধবার জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবিলায় সীমান্তে নিয়ন্ত্রণ জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যেই যারা রিজার্ভেশন করেছেন তাদের ক্ষেত্রে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে না।

পেরু থেকে জাপানে ফেরা দ্বিতীয় একজন ব্যক্তির শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আন্তর্জাতিক ফ্লাইটে এই বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে টোকিও। এর আগের দিনই দেশটিতে নামিবিয়ার একজন কূটনীতিকের শরীরে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

প্রাথমিকভাবে ওমিক্রন ভ্যারিয়েন্টকে এখন পর্যন্ত অতি সংক্রামক হিসেবে বিবেচনা করা হয়। ফলে ঝুঁকি মোকাবিলায় বিশ্বের অনেক দেশ আফ্রিকার সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। গত বুধবার প্রথম দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। পরে যুক্তরাজ্য, নিউ জিল্যান্ড, ইসরায়েলসহ বিশ্বের অনেক দেশে এই ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলে। সূত্র: এবিসি নিউজ, এনএইচকে।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি