জাপানে বুস্টার ডোজ দেওয়া শুরু

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ২২:৩৩আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ২২:৩৩

করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করেছে জাপান। প্রাথমিকভাবে দেশজুড়ে স্বাস্থ্যসেবা কর্মীদের এই ডোজ দেওয়া হবে।

স্থানীয় সময় বুধবার সকাল ৯টার আগে রাজধানীর মেগুরো ওয়ার্ডে অবস্থিত টোকিও মেডিক্যাল সেন্টারে একটি টিকাদান কেন্দ্র খোলা হয়। সেখানকার চিকিৎসা কেন্দ্রের প্রধানের দায়িত্বে রয়েছেন আরাকি কাযুহিরো।

তিনি বলেন, বর্তমানে প্রচলিত কোভিডের বিভিন্ন ভ্যাকসিনের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকারিতা এখনও পরিষ্কার নয়। তবে ডেল্টা এবং অন্যান্য স্ট্রেইনের বিরুদ্ধে এসব টিকা একটি মাত্রা পর্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। তৃতীয় ডোজও খুবই গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে আট মাস আগে দ্বিতীয় ডোজ নেওয়া ১০ লাখ চল্লিশ হাজার স্বাস্থ্যসেবা কর্মী ডিসেম্বর মাসে বুস্টার ডোজের জন্য নীতিগতভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

আরও ২০ লাখ স্বাস্থ্যসেবা কর্মী এবং ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সের ১০ লাখ ৩০ হাজার মানুষ আগামী বছরের জানুয়ারি নাগাদ বুস্টার ডোজের জন্য যোগ্য হিসেবে গণ্য হবে। সূত্র: এনএইচকে নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি