জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০২২, ২১:৫৩আপডেট : ১৬ মার্চ ২০২২, ২১:৫৩

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ভবন কেঁপে ওঠে। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের স্থানীয় সময় বুধবার রাত ১১টা ৩৫ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৩। কিছু কিছু এলাকায় এটি এতোটাই শক্তিশালী ছিল যে, মানুষের দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ে।

এখন পর্যন্ত ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় জোরালো কম্পন অনুভূত হয়েছে। এছাড়া রাজধানী টোকিওতে দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, মিয়াগি এবং ফুকুশিমা এলাকায় তিন ফুটের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। দেশটির সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু এলাকায় ইতোমধ্যে সুনামি আঘাত হেনেছে।

২০১১ সালের মার্চে জাপানের উত্তরাংশে ৯ মাত্রার এক ভূমিকম্প আঘাত হানলে ওই অঞ্চল বিধ্বস্ত হয়ে পড়ে। ১১ বছর আগের ওই ভূমিকম্পে প্রাণহানির পাশাপাশি পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ওই বিপর্যয়ের ১১ বছর পূর্তির আগে নতুন করে ভূমিকম্প আঘাত হেনেছে।

সূত্র: বিবিসি, লস অ্যাঞ্জেলস টাইমস

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী