জাপানে দ্বীপের সংখ্যা বেড়ে দ্বিগুণ

আনিকা তাবাসসুম
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৮

ডিজিটাল ম্যাপিং ব্যবহার করে পুনরায় দ্বীপ গণনা করলো জাপান। এই গণনায় আরও সাত হাজার নতুন দ্বীপ আবিষ্কার করলো দেশটি, যা পূর্বের দ্বীপ সংখ্যার প্রায় দ্বিগুণ।

স্বভাবতই এ কথা শুনে যে কারও মনে হবে যে জাপান আরও বড় হয়ে গেলো! তবে মজার বিষয় হলো, নতুন আবিষ্কৃত দ্বীপগুলো জাপানের সীমানার মধ্যেই, এতে দেশটির সীমানা সম্প্রসারণের কোনও সম্ভাবনা নেই। জাপানি বার্তা সংস্থা কিয়োডোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

আগ্নেয়গিরির প্রকোপ এবং বৈরী আবহাওয়ার দেশটিতে ৩ লাখ ৭০ হাজার বর্গকিলোমিটার এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব দ্বীপ গণনা করা মোটেই সহজ কোনও বিষয় নয়। তার ওপর একদিকে একটি দ্বীপ সৃষ্টি হতে না হতেই অন্যদিকে আরেকটি দ্বীপ ডুবে যাওয়ার ঘটনাও জাপানের জন্য নতুন কোনও বিষয় নয়। পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির প্রায় ৬ হাজার দ্বীপের অবস্থান সঠিক নয়।

ডিজিটাল ম্যাপিং ব্যবহার করে ৩৫ বছরের প্রথম জরীপে জাপানের ভূ-স্থানীক তথ্য কর্তৃপক্ষ সব মিলিয়ে ১৪ হাজার ১২৫টি দ্বীপের সন্ধান পায়। আগে মাত্র ৭ হাজার ২৭৩ টি দ্বীপের কথা জানত কর্তৃপক্ষ।

সমালোচনার মুখে পড়েই নতুন করে এই জরিপের উদ্যোগ নেয় জাপান সরকার। ২০২১ সালে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য সংসদে বলেছিলেন, ‘জাতীয় স্বার্থের প্রয়োজনেই দ্বীপের সঠিক সংখ্যা জানা জরুরি’।

অনেকগুলো ছোট ছোট দ্বীপের সমন্বয়ে জাপানের প্রায় ৪৭টি বড় দ্বীপ রয়েছে। এগুলোর মধ্যে প্রধান ৪ টি হলো হোক্কাইডো, হোনসু, শিকোকু এবং কিয়োশু। নতুন জরিপ অনুযায়ী শুধু হোক্কাইডোতেই দ্বীপ আছে ১ হাজার ৪৭৩টি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম