ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও অগ্নিকাণ্ডে নিহত অন্তত ৬৮

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০১৮, ১০:০১আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১০:৪৮

ভেনেজুয়েলার একটি পুলিশ স্টেশনে দাঙ্গা ও আগুনে অন্তত ৬৮জন নিহত হয়েছেন।  বুধবার স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। দেশটির সরকারি কর্মকর্তা নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

পুলিশ স্টেশনের বাইরে স্বজনদের উৎকণ্ঠিত অপেক্ষা

ভেনেজুয়েলার প্রধান প্রসিকিউটর তারেক সাব নিহতের সংখ্যা ৬৮ জানিয়ে বলেছেন, কী ঘটেছে তা অনুসন্ধানে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু হয়েছে।

পুলিশ স্টেশনের একটি সেলের বন্দিরা কম্বল জ্বালিয়ে পালানোর চেষ্টা করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্টেশনে বাইরে জড়ো হওয়া নিহতদের স্বজনদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।

এর আগে অপর সরকারি কর্মকর্তা হেসাস সান্তাদার জানান, ভ্যালেন্সিয়া শহরে এই ঘটনা ঘটেছে। এতে কারাবোবো শহর শোকাহত। তিনি বলেন, ফরেনসিক চিকিৎসকরা নিহতের সংখ্যা নিশ্চিত করার জন্য কাজ করছেন।

এই কর্মকর্তা আরও জানান, এক পুলিশ কর্মকর্তার পায়ে গুলি লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ৬০ জনের বেশি হতে পারে উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলার কারাগারগুলোতে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি রয়েছে এবং বন্দিদের কাছে অস্ত্র ও মাদক থাকে। কারা অধিকারকর্মী হামবার্তো প্রাদো বলেন, কারাগারে বন্দিদের মধ্যে ভয়ংকর লোকজন রয়েছে। কর্তৃপক্ষ এদের অবস্থানের কথা জানেই না। কারণ তারা ভয়ে কারাগারের ভেতরে প্রবেশ করে না।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম