ভেনেজুয়েলার অভিবাসীদের ওপর হামলা, সীমান্তে সেনা মোতায়েন ব্রাজিলের

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৮, ১১:০৬আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১১:০৮

সীমান্তবর্তী শহরে পাকারাইমাতে ভেনেজুয়েরার অভিবাসীদের ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের পর সেখানে সেনা ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করছে ব্রাজিল। ভেনেজুয়েলা থেকে মানুষের পালানোর ঘটনায় সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে রবিবার ব্রাজিলের প্রেসিডেন্ট মিশেল থেমের এক জরুরি বৈঠকও ডাকেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভেনেজুয়েলার অভিবাসীদের ওপর হামলা, সীমান্তে সেনা মোতায়েন ব্রাজিলের

ইকুয়েডরে ভেনেজুয়েলার নাগরিকরা প্রবেশের অনুমতি না নিয়েই সীমান্ত পার হচ্ছে। শনিবার ইকুয়েডর সীমান্তে প্রবেশের নতুন নিয়ম চালু করে। কলম্বিয়া থেকে ইকুয়েডরে প্রবেশে ভেনেজুয়েলার নাগরিকদের পরিচয়পত্রের বদলে পাসপোর্ট প্রদর্শনের নির্দেশনা জারি করা হয়। এরফলে কয়েক হাজার মানুষ ইকুয়েডর সীমান্তে আটকা পড়েন। বেশির ভাগ অভিবাসী দক্ষিণে পেরু ও চিলিতে পরিবারের সঙ্গে যোগ দিতে যাচ্ছে। ভেনেজুয়েলা খাবার ও ওষুধের স্বল্পতার মুখে তারা সবাই উন্নত জীবনের আশায় দেশত্যাগ করছে।

শনিবার ব্রাজিলের সীমান্ত শহর পাকারাইমাতে কয়েকটি অভিবাসী ক্যাম্পে স্থানীয় বিক্ষুব্ধ জনতা হামলা চালায়। ভেনেজুয়েলানরা স্থানীয় এক রেস্তোরাঁ মালিককে মারধরের খবর ছড়িয়ে পড়লে এই হামলা চালানো হয়। সম্প্রতি রোরাইমা রাজ্যে ভেনেজুয়েলার অভিবাসীদের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে।  ভেনেজুয়েলার পাশে কয়েকটি ব্রাজিলিয়ান প্রাইভেট কারে ভাংচুর চালানো হয়।

রবিবার সীমান্ত শহরটি শান্ত ছিল। ব্রাজিলের জননিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় পুলিশকে সহযোগিতা করতে ৬০ সদস্যের একটি সেনা দল পাঠানো হচ্ছে। তারা আজ সোমবার সেখানে পৌঁছাবে।

ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্রাজিলকে আহ্বান জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম