ভেনেজুয়েলার জন্য ৯২ লাখ ডলার সহযোগিতা জাতিসংঘের

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৮, ১৪:২১আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৪:২২

অর্থনৈতিক সংকটে জর্জরিত লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার স্বাস্থ্য ও পুষ্টি সহযোগিতার জন্য ৯২ লাখ ডলার সহযোগিতা অনুমোদন দিয়েছে জাতিসংঘ। প্রথমবারের মতো সোমবার জাতিসংঘ এই তহবিল অনুমোদন করেছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ভেনেজুয়েলার জন্য ৯২ লাখ ডলার সহযোগিতা জাতিসংঘের

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক অর্থনীতির দেশটির অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ায় ক্ষুধা ও অনেক রোগ ছড়িয়ে পড়েছে। দেশটির জন্য জাতিসংঘের এটাই প্রথম জরুরি আর্থিক সহযোগিতা। ভেনেজুয়েলার সরকার দেশের অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিদের অর্থনৈতিক যুদ্ধকে দায়ী করে আসছে।

সরকারবিরোধী ও সমালোচকরা ভেনেজুয়েল কর্তৃপক্ষ মানবিক সংকট মোকাবিলার কথা স্বীকার করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দীর্ঘদিন মাদুরো এটা অস্বীকার করে এসেছেন। এদের অনেকেই আবার আশঙ্কা করছেন, জাতিসংঘের এই তহবিল ক্ষমতাসীন সোশ্যালিষ্ট পার্টির মধ্যে দুর্নীতির মাত্রা বাড়িয়ে দেবে। গত সপ্তাহেই ভেনেজুয়েলার সাবেক অর্থমন্ত্রী মার্কিন প্রসিকিউটরের কাছে স্বীকারোক্তি দেন ১ বিলিয়ন ঘুষ গ্রহণের।

জাতিসংঘের সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড (সিইআরএফ) থেকে ভেনেজুয়েলা এই অর্থ দেওয়া হচ্ছে। এই অর্থ পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবর্তী নারী ও সন্তানকে দুধ খাওয়ানো মায়েদের পুষ্টি প্রকল্পে ব্যয় করা হবে।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম