আর্জেন্টিনায় জি-টোয়েন্টিবিরোধী গণসম্মেলন

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৮, ১৪:৫৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৪:৫৭

আর্জেন্টিনায় শিল্পোন্নত দেশগুলোর জি-টোয়েন্টি সম্মেলনের বিরোধিতা করে বুধবার ও বৃহস্পতিবার গণসম্মেলন আয়োজন করছে দেশটির সুশীল সমাজ। তারা বেশ কিছু প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। শুক্র ও শনিবারও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

আর্জেন্টিনায় জি-টোয়েন্টিবিরোধী গণসম্মেলন

শুক্র ও শনিবার আর্জেন্টিনায় জি-টোয়েন্টি সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের উন্নত ও বৃহৎ ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যৎ কর্মকাণ্ড, উন্নয়ন কাঠামো ও খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করবে। সমালোচকদের দাবি, জি-টোয়েন্টি সম্মেলনে হলো সাম্রাজ্যবাদী এবং এতে বড় বড় বাণিজ্যিক প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়।

বুধ ও বৃহস্পতিবার গণসম্মেলন আয়োজনের উদ্যোক্ত কনফ্লুয়েন্স জি-টোয়েন্টি ও আইএমএফ আউট নামের ব্যানারের মুখপাত্র বেভারলি কিন বলেন, জনগণ বা প্রকৃতির অধিকার নয়, আমরা বড় বড় বহুজাতিক কোম্পানি ও সাম্রাজ্যবাদী দেশের স্বার্থের নীতি প্রত্যাখ্যান করি।

ইউনিভার্সিটি অব বুয়েনস আইরেসে বুধবার গণসম্মেলন শুরু হয়েছে। এতে শান্তিপূর্ণ ভবিষ্যত নিয়ে উন্মুক্ত আলোচনার সুযোগ দেওয়া হয়েছে। রোজা লুক্সেমবার্গ ফাউন্ডেশন, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের নেটওয়ার্ক লাতিনদাদ ও পরিবেশবাদী আন্দোলনকারী গোষ্ঠী মাল্টিসেক্টরিয়ার এন্টিয়েএক্সট্রাএক্টিভিস্তার মতো সংগঠনগুলো আলোচনা ও কর্মশালা পরিচালনা করে। বৃহস্পতিবারও বুয়েনস আইরেসে কংগ্রেসের সামনে আলোচনা আয়োজন করা হবে।

প্রথমদিন গণসম্মেলনে অংশগ্রহণকারীরা বলছেন, বিস্তৃত বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়েছিল।

জি-টোয়েন্টি সম্মেলন উপলক্ষে শুক্রবার আর্জেন্টিনায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্র ও শনিবার রাজধানীর রেল পরিবহন বন্ধ থাকবে। এক টেলিভিশন সাক্ষাৎকারে দেশটির নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া স্থানীয় বাসিন্দাদের জি-টোয়েন্টি সম্মেলন চলার সময় শহরটি ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু