গ্রেফতার এড়াতে আত্মহত্যা করলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৯, ০০:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৬:৩১

পেরুর সাবেক প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়া এড়াতে আত্মহত্যা করেছেন। গ্রেফতারের আগ মুহূর্তে নিজের মাথায় ছোড়া গুলিতে আহত হলে তাকে রাজধানী লিমার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। পেরুর বর্তমান প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রেফতার এড়াতে আত্মহত্যা করলেন পেরুর সাবেক প্রেসিডেন্ট

ঘুষ গ্রহণের মামলা তদন্তের স্বার্থে গত নভেম্বরে গার্সিয়ার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পেরুর একটি আদালত। পরে তিনি লিমায় উরুগুয়ের দূতাবাসে গিয়ে রাজনৈতিক আশ্রয় চান। তবে তার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।

বুধবার ভোরে লিমায় গার্সিয়ার বাসভবনে তাকে গ্রেফতার করতে যায় পুলিশ কর্মকর্তারা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, তখনই নিজেকে গুলি করেন ৬৯ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট।

পেরুর স্বাস্থ্যমন্ত্রী জুলেমা টমাস জানিয়েছেন, ৬টা ৪৫ মিনিটে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। ১৫ মিনিটের মধ্যেই তাকে অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয়।

টুইটারে এক পোস্টে বর্তমান প্রেসিডেন্ট ভিজকারা সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
১৯৮৫ থেকে ১৯৯০ এবং ২০০৬ থেকে ২০১১ পর্যন্ত দুই মেয়াদে পেরুর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন অ্যালান গার্সিয়া। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় ব্রাজিলের নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচেটের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
তদন্তকারীদের দাবি, রাজধানীতে একটি মেট্রোলাইন নির্মাণের সময় ঘুষ নিয়েছিলেন তিনি। ওদেব্রেচেট স্বীকার করে নিয়েছে, ২০০৪ সাল থেকে পেরুতে তারা প্রায় ৩ কোটি মার্কিন ডলার ঘুষ দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে গার্সিয়ার দাবি, রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন তিনি। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনও প্রমাণ নেই।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম