বলসোনারের মুখপাত্র করোনায় আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৭ মে ২০২০, ২০:৪০আপডেট : ০৭ মে ২০২০, ২০:৪১

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারোর মুখপাত্র করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ প্রত্যাখান করা কট্টর ডানপন্থী নেতার ঘনিষ্ঠদের মধ্যে করোনায় আক্রান্তের এটি সর্বশেষ ঘটনা। বুধবার সরকারের পক্ষ থেকে নতুন আক্রান্তের এ খবর জানানো হয়। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর এখবর জানিয়েছে।

বলসোনারের মুখপাত্র করোনায় আক্রান্ত

প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরীক্ষার মঙ্গলবার পজিটিভ ফলাফল পাওয়ার পর ৫৯ বছর বয়সী আর্মি জেনারেল ওটাভিও রেগো বারোস বাসায় আলাদা রয়েছেন। তিনি সেখানে চিকিৎসকদের সব পরামর্শ মেনে চলছেন।

বারোস প্রশাসনের শীর্ষ সরকারি কর্মকর্তাদের অন্যতম। এখন পর্যন্ত বলসোনারোর ২০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে যোগাযোগবিষয়ক প্রধান ফ্যাবিও ওয়াজগার্টেন ও জাতীয় নিরাপত্তামন্ত্রী রয়েছেন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংগৃহীত তথ্য অনুসারে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ৮ হাজার ৫৮৮ জনের।

বলসোনারো বলেছেন, তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তিনি তার পরীক্ষার ফলাফল জনসম্মুখে প্রকাশ করেননি।
ব্রাজিলের শীর্ষ স্থানীয় সংবাদপত্রগুলোর অন্যতম ইস্তাদো ডি সাও পাওলো সরকারকে ফলাফল প্রকাশে বাধ্য করতে আদালতের দ্বারস্থ হয়েছে।  এক্ষেত্রে সংবাদপত্রটি যুক্তি তুলে ধরে বলেছে, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা জানা হচ্ছে জনস্বার্থের বিষয়।
এ ব্যাপারে সরকারের আগের আপিল আবেদনের রুলিং নাকচ করে দিয়ে ফেডারেল জজ ওই সংবাদপত্রের পক্ষে আদেশ দিয়েছেন। এক্ষেত্রে ফের আপিল আবেদন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বলসোনারো কোভিড-১৯ ভাইরাসের মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখার সমালোচনা করে বলেছেন, দেশের অর্থনীতি রক্ষার স্বার্থে এমন পদক্ষেপের কোনও প্রয়োজন নেই।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম